তালার কুমিরায় সরকারি গাছ কাটার অপরাধে আটক ১
সাতক্ষীরা তালা উপজেলার কুমিরা ইউনিয়নের বকশিয়া গ্রামে সরকারী রাস্তা থেকে প্রায় দেড় লক্ষ টাকা মুল্যের শিশু গাছ কাটার সময় হাতেনাতে ১জন কে গ্রেফতার করে তালা উপজেলা সহকারী কমিশনার(ভুমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র মোঃ আব্দুল্লাহ আল আমিন। আটককৃত গাছের ব্যাপারী মোঃ হালিম সরদার কে পুলিশে সোদর্প করেন তিনি । সূত্রে জানা যায় ৯ ডিসেম্বর সোমবার সাতক্ষীরা জেলার তালা উপজেলার কুমিরা ইউনিয়নের বকশিয়া গ্রামে গ্রেফতারকৃত আসামি সরকারি গাছ কর্তন করা শুরু করে। এ সময় সাংবাদিকরা সরকারি গাছ কাটার বৈধ কোনো কাগজ পাতি আছে কিনা জানতে চাইলে হালিম বেপারী সাংবাদিকদের উপরে চড়াও হন। উত্যক্ত ভাষায় সাংবাদিকদের কাঠের তলে দিয়ে মেরে দেওয়ার হুমকি দেন। ১১ ডিসেম্বর বুধবার পুনরায় গাছ কাটা শুরু করিলে এ ঘটনা পাটকেলঘাটা প্রেসক্লাবের সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি কে অবহিত করিলে দ্রুত অভিযানে নেমে অবৈধভাবে সরকারি গাছ কাটার অপরাধে গ্রেফতার করেন কাঠ ব্যবসায়ী হালিম সর্দারকে। সরকারী গাছ বিক্রয়ের অভিযোগে বকশিযা গ্রামের মকবুল মোড়রের পুত্র আব্দুল হালিম মোড়লের বিরুদ্ধে নিযমিত মামলা দায়ের সহ গাছ কাটার সরমজাম জব্দ করা হয। এ সময় গাছ কাটার কাজে দৈনিক মজুরি হিসেবে নিয়োজিত তিনজন শ্রমিককে মুচলিকা নিয়ে ছেড়ে দেন। এ দিকে সরকারী রাস্তার উপর থেকে গাছ কাটার বিষয়ে গাছ বিক্রেতা কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তাফা নাম ভাঙ্গিয়ে এই অপকর্ম করেন তিনি। এ বিষয়ে কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তাফার নিকট গাছ গাটার বিষযে জানতে চাইলে তিনি সাংবাদিকেদের জানান এ বিষয়ে আমি কিছু জানি না। আমার নাম ভাঙ্গিয়ে এগুলো করছে। তবে তারা অন্যায় করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহন করা উচিৎ। এ সময উপস্হিত ছিলেন সরুলিযা ও কুমিরা ভূমি তোহশীলদার বাবু তারক নাথ মন্ডল,সার্ভেয়ার অলল কান্তি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Rp / Rp
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত
লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন
দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি সবুজ গ্রেফতার
বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে