ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তা নিখোঁজের ১২ দিনেও সন্ধান মেলেনি


শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া photo শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৩-১-২০২৪ দুপুর ২:৪০

শাহনেওয়াজ আলী,কুষ্টিয়াঃ  কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের ১২ দিনেও এক ব্যাংক কর্মকর্তার সন্ধান পায়নি পরিবার। গত ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শেরকান্দি এলাকা থেকে রাজীব আহমেদ (৪০) নামের ওই কর্মকর্তা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন স্বজনেরা।রাজীব আহমেদ পূবালী ব্যাংকের কুমারখালী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। তিনি জেলার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। এ ঘটনায় ২২ ডিসেম্বর রাতে কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন রাজীবের স্ত্রী রায়হানা পারভীন।

জিডির তদন্তকারী কর্মকর্তা কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত চলছে। এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।রায়হানা বেগম বলেন, দুই সন্তান নিয়ে তিনি মাসখানেক ধরে তাঁর বাবার বাড়ি খোকসাতে আছেন। তাঁর স্বামী কুমারখালী শেরকান্দি এলাকায় ভাড়া বাসা থেকে নিয়মিত ব্যাংকে যাওয়া–আসা করেন। ২১ ডিসেম্বর রাতে রাজীব মুঠোফোনে তাঁকে জানিয়েছিলেন ২২ ডিসেম্বর তিনি (রাজীব) গ্রামের বাড়ি ভেড়ামারা যাবেন। এরপর ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে তাঁর সঙ্গে কথা বলে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু বের হওয়ার ১০ থেকে ১৫ মিনিট পর থেকে স্বামীর ফোন বন্ধ পান তিনি।রায়হানা বেগম বলেন, ওই দিন বিকেল থেকেই তিনি তাঁর স্বামীকে স্বজন, বন্ধুসহ সব স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। তিনি পরে থানায় জিডি করেছেন।তাঁর ভাষ্য, স্বামী রাজীবের কোনো শত্রু ছিল না। তবে তাঁদের সংসার জীবনে কিছুটা পারিবারিক কলহ ছিল।

রাজিবের বড় ভাই সাইদুল ইসলাম বলেন রাজীবের স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে নিখোঁজ  হয়েছেন।এ নিখোঁজের সঙ্গে স্ত্রীরও সম্পৃক্ততা থাকতে পরে বলে তিনি মনে করেন। সুষ্ঠু তদন্ত পূর্বক  প্রকৃত ঘটনা উদঘাটনে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।পূবালী ব্যাংক কুমারখালী শাখার ম্যানেজার  আব্দুল হামিদ দৈনিক সমাবেশ কে  বলেন,অফিসার হিসেবে রাজিব খুব নম্র, ভদ্র ও  কর্মদক্ষতা সম্পন্ন ছিলেন।অফিসে তার সঙ্গে কারো কোন মনোমালিন্য ছিল না।রাজিব গত ২০ ডিসেম্বর অফিসে শেষ এসেছিলেন।

Masum / Admin

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত