শিবচরে জমি নিয়ে বিরোধে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে জখম
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। স্বামীর ডান চোখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজধানী ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
জানা যায় শনিবার দুপুরে শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই এলাকার দোলাই খাঁ’র ছেলে কাঠমিস্ত্রি দুলাল খাঁ (৪২) ও দুলালের স্ত্রী আসমা বেগম (৩৬)। অভিযুক্ত রাসেল উদ্দিন লিটন মোল্লা (৫৫) একই এলাকার আনোয়ার হোসেন মোল্লার ছেলে।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, শিবচরের ভদ্রাসনের কাঠমিস্ত্রি দুলাল খাঁ’র সাথে একই এলাকার রাসেল উদ্দিন লিটন মোল্লার জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলাও চলমান। এরই জেরে শনিবার সকালে রাসেল উদ্দিন লিটন মোল্লা তার লোকজন নিয়ে দুলাল খাঁ’র পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে প্রতিপক্ষ। এ সময় দুলালকে কুপিয়ে আহত করা হয়। বাঁধা দিলে কাঠমিস্ত্রির স্ত্রী আসমা বেগমকেও কুপিয়ে আহত করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ভর্তি করা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দুলাল খাঁ’র ডান চোখ ক্ষতিগ্রস্থের পাশাপাশি অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাঠানো হয়েছে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। এই ঘটনার বিচার দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। এদিকে হামলার ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্তরা।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শণ করেছে পুলিশ। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত