সাতক্ষীরায় পুকুর থেকে হাত-পা বাধা শিশুর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার আশাশুনির পল্লীর পুকুর থেকে হাত পা বাঁধা অবস্তায় নুসরাত জাহান রাহি (৯) নামে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ । গত শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী গ্রামের একটি পুকুর থেকে মরাদেহ উদ্ধার করা হয়।নিহত শিশু একই এলাকার রবিউল ইসলাম রুবেল মেয়ে। সে আগরদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল
পরিদর্শন করেছে সহকারী পুলিশ সহ আশাশুনি থানার ওসি।
নিহতের পরিবারের বারত দিয়ে আশাশুনি থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনার দিন সকালে বাড়ির পাশের সম্বালা বসুর বাড়িতে অন্যদের সাথে খেলছিল শিশু নুসরাত। এর কিছুক্ষন পর নিখোঁজ হয় সে। এরপর দুপুর ১ টার দিকে বাড়ির পাশের মাওঃ সোলায়মান আজিজের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে সোলায়মানের স্ত্রী। সে সময় শিশুটির হাতপা দড়ি দিয়ে বাঁধা ছিল। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
আশাশুনি ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে । প্রাথমিক ধারনা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।
সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার (তালা ও আশাশুনি সার্কেল) হাসানুর রহমান,জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যা কান্ডের ঘটনা। এঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে আনা হয়েছে। বর্তমানে তার জিজ্ঞাসাবাদ চলছে বিস্তারিত পরে জানানো হবে।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
Link Copied