বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে বাগেরহাট শহরের দশানিস্থ কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান, পুলিশ সুপার মুহম্মদ তৌহিদুল আরিফ, সাবেক এমপি এম এ এইচ সেলিম, বিএনপির কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামিমুর রহমান শামিম, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আসাদুর রহমান , বাগেরহাট প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
অপরদিকে বাংলাদেশ জামাতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আয়োজনে শহরে এক বিজয়র্যালি বের করে র্যালিটি শহরতলীর মেঘনিতলাস্থ জেলা জামাতের কার্য্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় দলীয় কার্য্যালয়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা জামাতের আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি এ্যাডভোকেট শেখ ইউনুছ আলী, নায়েবে আমির এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদসহ জেলা জামাতের নেতৃবৃন্দরা।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা