ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১২-২০২৪ বিকাল ৬:১২
“প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে । 
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।  
এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো: নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আইনুল হক, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসেন, ইসলামী ব্যাংকের ম্যানেজার আবু বাকার, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার মাহফুজার রহমান, বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রবাস গমনরত ব্যক্তিবর্গ, অভিবাসীদের পরিবারের সদস্যবৃন্দ ও ওয়েল ফেয়ারস সেন্টারের প্রতিনিধি। 
সভায় বক্তারা বলেন, কুড়িগ্রাম থেকে এ বছরের ১১ মাসে ৫ হাজারের বেশি মানুষ বিদেশে চাকুরিতে গেছে এবং এই সময়ে ১৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষজনকে বিদেশগমনে উদ্বুদ্ধ করতে সমাজের সকল স্তরে প্রচারণা করা প্রয়োজন। এছাড়া পার্বত্য অঞ্চলগুলোর জন্য যদি আলাদা মন্ত্রণালয় আছে। তাই চরাঞ্চলগুলোর উন্নয়নের জন্য আলাদা অধিদপ্তর গড়ে তোলার জোড় দাবী জানান।
আলোচনা সভা শেষে রেমিটেন্স প্রেরণকারী ও তাদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। পরে কুড়িগ্রাম কলেজ মোড়ে আউটার স্টেডিয়ামে দিনব্যাপী একটি জব ফেয়ার অনুষ্ঠিত হয়। 

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত