ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাজনীতিতে যুবদের ভুমিকা বিষয়ে বাগেরহাটে সংবাদ কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১২-২০২৪ বিকাল ৬:৩১

রাষ্ট্রেরর স্বচ্চতা, জবাবতিহিতা নিশ্চিত করতে রাজনীতিতে যুবদের ভুমিকা ও বাধা নিরুপনে করনীয় বিষয় নিয়ে সংবাদ কর্মীদের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
সিএফএলআই ও কানাডিয়ান হাই কমিশনের সহযোগিতায় বাগেরহাটের বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়াদার আয়োজনে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে স্থানীয় ধানসিড়ি রেষ্টুরেন্ট মিলনায়তনে এ কর্মশালাটি সম্পন্ন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ দেবনাথ। 
জেলা পর্যায়ে কর্মরত সংবাদ কর্মীদের সমন্বয়ের এ কর্মশালায় উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন কানাডিয়ান হাই কমিশনের ফাষ্ট সেক্রেটারী মি, মারকাস ডেভিস। 
বিশেষ অতিথির বক্তব্য দেন যুব-উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের। দোভাষী হিসাবে বক্তব্য দেন সিএফএলআই এর প্রতিনিধি সামিয়া করিম। সংবাদ কর্মীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম। কর্মশালাটি সার্বিকভাবে পরিচালনা করেন ওয়াদার প্রজেক্ট কো-অর্ডিনেটর ও ফোকাল পার্সন মো: আল-আমীন সরদার।
সংবাদ কর্মীদের নিয়ে এই প্রথম একটি কর্মশালা করতে পারার প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং ওয়াদার কর্মকাজ নিয়ে স্বাগত বক্তব্যে নিলুফা আক্তার ইতি বলেন, রাজনীতি, সমাজ সংস্কারসহ বেকারত্ব দুর করনে ওয়াদা বাগেরহাট সদর উপজেলার ৯০০ যুবদের নিয়ে কাজ করছে। বিগত সময়ে সুযোগ না থাকায় সংবাদ কর্মীদের নিয়ে এ ধরনের উদ্যোগ নিতে পারি নাই। তাই সুযোগ এসেছে এখন সকল কে নিয়ে কাজ করতে পারব।

 

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত