ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সা'দ পন্থীদের বিচারের দাবিতে শিবচরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ২৪-১২-২০২৪ বিকাল ৭:৩৯

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ১৭ ই ডিসেম্বর টঙ্গীর ময়দানে গভীর রাতে তাবলীগ জামাতের ঘুমন্ত লোকদের উপর সাদপন্থীদের নৃশংস হামলায় খুনিদের বিচার এবং তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল বের করেন উপজেলার বিভিন্ন মাদরাসার ছাত্র ও ওলামায়ে কেরামগন তারা বিক্ষোভ মিছিল শেষে স্মারকলিপি প্রদান করেন।

আজ (মঙ্গলবার) সকাল ১০ টার সময় শিবচর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে  উপজেলার বিভিন্ন মাদরাসার ছাত্র-শিক্ষকসহ ওলামায়ে কেরামগন মিছিল নিয়ে জমায়েত হয়ে ইসকন,কাদিয়ানী,সাদপন্থীদের অঙ্গসংগঠনের নিষিদ্ধ কর দাবীতে মাও.আব্দুল্লাহ মোহাম্মদ হাসান (পীর সাহেব বাহাদুরপুর) এর নেতৃত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,এদেশ হাজী শরীয়ত উল্লাহর দেশ,এদেশ হযরত শাহজালালের দেশ সুতরাং এদেশের মাটিতে কোন কাদিয়ানীদের ঠাই নাই। হকপন্থী দেওবন্দের ফতুয়া,মাসালা যে ভাবে আমাদের পূর্বপুরুষেরা মেনে এসেছে,আমরাও ঠিক সেভাবে মেনে চলব,সাদপন্থীদের ভুলব্যাখা মানবো না।যারা এদেশের তাবলীগ জামাতের নামে ভুলব্যাখা বুঝিয়ে মুসলমানদের বিভ্রান্ত করছে,যারা টঙ্গীর ময়দানে ঘুমন্ত তাবলীগ জামাতের উপর হামলা করে মুসলমান ভাইদের খুন করেছে।আমরা তাদের সকল কার্যক্রমের নিষিদ্ধের দাবী জানিয়ে সরকারের কাছে এই খুনিদের ফাঁসি চাই।সমাবেশ শেষে মিছিলটি উপজেলার বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে মিছিল শেষ করে স্মারকলিপি প্রদান করেন। 

উক্ত সমাবেশে মাও. হানজালা (সভাপতি,হাজী শরীয়ত উল্লাহ(র.) বাংলাদেশ সমাজ কল্যান পরিষদ,ও সিনিয়র নায়েবে আমীর জেলা শাখা, হেফাজত ইসলামী বাংলাদেশ ) মুফতী. জালাল উদ্দিন (সাংগঠনিক সম্পাদক মাদারীপুর জেলা শাখা,হেফাজত ইসলাম বাংলাদেশ) এছাড়া মুফতী মিজানুর রহমান কাসেমী,মাও আকরাম হুসাইন,মুফতি শাহআলম তালুকদার,মাও.ইমদাদুল হক,মাও.ফারুক আহমদ. মাও.আবুল বাশার ফরায়েজী সহ অসংখ্য ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন ।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা