ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ ১৭ লক্ষটাকার মালামাল জব্দ


শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা photo শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা
প্রকাশিত: ২৬-১২-২০২৪ বিকাল ৫:৩০
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ প্রায় সতেরো লক্ষ  টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে জেলার  ভোমরা,  বৈকারী, কুশখালী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা  হিজলদী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।তবে এসময় কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছে বিজিবি।
 
বৃহস্পতিবার দুপুরে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা -৩৩ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।
 
তিনি জানান গোপন সংবাদে ভিত্তিতে হিজলদি থেকে ৯বোতল ফেনসিডিল, বড়ালী থেকে ৬২বোতল ভারতীয় মদ  উদ্ধার করা হয়।এছাড়া  ভোমরার লক্ষীদাড়ি থেকে ৩০হাজার টাকা  শাড়ি,বৈকারী থেকে ৩৫হাজার টাকার ভারতীয় ঔষধ, কুশখালী থেকে ১লক্ষ ৪০হাজার টাকার ভারতীয় ঔষধ, ভাদিয়ালি থেকে ১২লক্ষ ৪০হাজার টাকার ভারতীয়  শাড়ি ও  বিড়ি  এবং কলারোয়া গোয়ালচত্তর থেকে  ১ লক্ষ ৯৭হাজার ৬৫০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ইমিটেশন উদ্ধার করা হয়।
 
তিনি আরো জানান, উদ্ধারকৃত মালামালের মূল্য  ১৬ লক্ষ ৮১ হাজার ৪৫০টাকা। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়াও মাদকদ্রব্যগুলি  সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে ষ্টোরে  জনসম্মুখে ধ্বংসের জন্য  জমা দেওয়া  হয়েছে।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত