ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় পুলিশের ২ কর্মকর্তা সহ আহত ৩


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১২-২০২৪ বিকাল ৬:৩২

আগষ্টে ঢাকার মিরপুরে বিপ্লব চলাকালে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী

আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মীর বনি আমীনকে (২৮)

গ্রেফতারের পর হামলায় মোরেলগঞ্জ থানার ওসি, এক এ এস আই সহ ৩ পুলিশ আহত

হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার

খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল

হাসান, এ এস আই রবিউল ইসলম ও পুলিশ কনস্টেবল মো. শাহীন খান। আহতদের রাত

দেড়টার দিকে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আত্মগোপনে থাকা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মীর বনি আমীন বাগেরহাটের শরণখোলা

উপজেলার রায়েন্দা গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান ওসি ডি এস বি মো,

শহীদুজ্জামান জানান, আগষ্টে ঢাকার মিরপুরে বিপ্লব চলাকালে ছাত্র-জনতার

উপর গুলিবর্ষণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মীর বনি আমীনসহ তার

সহযোগীরা মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী গ্রামে তার

আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে রয়েছে এমন সংবাদ আসে পুলিশের কাছে। বুধবার

দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মোরেলগঞ্জ থানা পুলিশ সেখানে অভিযান চারায়।

এসময়ে বনি আমীন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পুলিশের

উপর হামলা করলে থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান,

এএসআই রবিউল ইসলম ও পুলিশ কনস্টেবল মো. শাহীন খানসহ ৩ জন আহত হন। এই

হামলার মধ্যেও অন্যরা পালিয়ে গেলেও পুলিশ বনি আমীনকে গ্রেফতার করে থানায়

নিয়ে আসে। আহত দুই পুলিশ কর্মকতাসহ তিনজনকে বুধবার রাত দেড়টার দিকে

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে পুলিশের কাজে বাঁধা,

মারপিট করে পুলিশ সদস্যদের আহতের ঘটনায় গ্রেফতার বনি আমীনসহ তার

সহযোগীদের নামে মোরেলগঞ্জ থানার এসআই রাম উত্তম রায় বাদি হয়ে মামলা দায়ের

করেছেন। গ্রেফতার বনি আমীনকে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে সোপর্দ

করলে বিচারক তাকে করাগারে প্রেরণের নির্দেশ দেন।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত