ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

টাঙ্গাইল জেলা বাস, মিনি বাস মালিক সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত


আরিফুর রহমান, টাংগাইল photo আরিফুর রহমান, টাংগাইল
প্রকাশিত: ২৮-১২-২০২৪ বিকাল ৭:১৮

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে শহরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে এই সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক শিহাব রায়হান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাফিজা আক্তার, জেলা বিএনপি'র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা শ্যামল হোড়, টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট আতোয়ার রহমান আজাদ প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সম্পাদক(মিনিবাস) শফিউল আলম তুষার।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব ও বর্তমান সভাপতি মোঃ ইকবাল হোসেন।

এরপরে সাধারণ সদস্যগনের মধ্যে বক্তব্য রাখেন, সফিকুর রহমান খান, নিলুফার ইয়াসমিন, সৈয়দ জাদেদুল হক, ফারুক হোসেন ধলা, মির্জা আকিবুজ্জামান, নজরুল ইসলাম মিটন, তারিকুল ইসলাম ঝলক প্রমূখ। 

বক্তারা বলেন, বিগত কমিটির মহাসচিব আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড় মনি টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির অফিসকে তার রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করেছেন। বিগত ১৫ বছরে তিনি মালিক সমিতির প্রায় ৬০ কোটি টাকা লুটপাট করেছেন। বিগত দিনে যারা বড় মনিকে লুটপাটে সহায়তা করেছে তাদের মালিক সমিতির আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। অবিলম্বে সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। কোন সিলেকশন কমিটি নয়, সাধারণ সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটি গঠন করতে হবে।

পরে সর্বসম্মতিক্রমে সমিতির আগামী নির্বাচন পরিচালনার জন্য ৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। 

নির্বাচন পরিচালনা কমিশনের আহ্বায়ক হচ্ছেন, টাঙ্গাইল জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মোঃ শফিকুল ইসলাম রিপন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতোয়ার রহমান আজাদ,বর্তমান সভাপতি এডভোকেট জাফর আহমেদ ও বাবু শ্যামল হোড়।

পরে আমন্ত্রিত অতিথিসহ সমিতির সাধারণ সদস্যগন মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করে।

উল্লেখ্য, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব ছিলেন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি। গত ৫ আগষ্টের পর থেকে তিনি পলাতক থাকায় বর্তমান সভাপতি মোঃ ইকবাল হোসেন ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করছেন।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত