বাগেরহাটে জলবায়ু পরিবর্তন ও মানব পাচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে জলবায়ু পরিবর্তন ও মানব পাচারে আন্ত:সম্পর্ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় ও উন্নয়ন সংস্থা ওয়াদার বাস্তবায়নে রবিবার দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওয়াদা প্রজেক্ট ম্যানেজার মো:আল-আমীন সরদারের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো:মোমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাটের ডেপুটি কালেক্টরেট তারেক রহমান, উন্নয়ন সংস্থা ওয়াদার চেয়ারম্যান এ্যান্ড সিইও নিলুফা আক্তার ইতি, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার সাইদুর রহমান, জেলা প্রাণী সম্পদ অফিসের উপপরিচালক সাহেব আলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মনির হোসেন, জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক সানজিদা হক প্রমুখ। এছাড়া কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন, উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধি তানভীর শরীফ, নুশরাত ইসলাম তারিন ও বিসিসিপি প্রতিনিধি জুনাইদুল ইসলাম। দিনব্যাপি এ কর্মশালায় কৃষক ও মৎস্যজীবি পরিবারের সদস্য যারা জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ ওই সব পরিবারের মাঝে মানব পাচারের ব্যাপকতা কমিয়ে আনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা