ইউপি সদস্য কর্তৃক বিধবার টাকা আত্মসাৎ
সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে এক বিধাবার টাকা আত্মসাৎতের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য সুবীর দাশের বিরুদ্ধে। এঘটনার প্রতিকার চেয়ে একাধিক বার স্থানীয় প্রশাসনের কাছে চেয়ে কোন প্রতিকার মেলেনি বলে অভিযোগ ভু্ক্তভোগীর। অভিযুক্ত ইউপি সদস্য তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের মকসেদপুর গ্রামের ব্রজেন দাশের ছেলে ও খলিষখালী ২নং ওয়ার্ড ইউপি সদস্য। ভুক্তভুগি একই এলাকার মৃত বলয় দাশের স্ত্রী।
সরোজমিনে গেলে ভুক্তভোগীর নারী কল্যানী দাশ জানান, ২০বছর আগে তার স্বামীর কাছ থেকে ২২শতক জমির কথা বলে ৩৬হাজার টাকা নেন মেম্বর সুবীর দাশের পিতা ব্রজেন দাশ।এরপর থেকে ওই জমি ভোগ দখলে ছিলেন তিনি । বছর সাতেক আগে সুবীর দাশের পিতার মৃত্যুর সন্ধিক্ষণে সুবীরকে জমি রেজিট্রি করার কথা বলে মৃত্য বরন করেন।এরপর থেকে সূবীর দাশ জমি রেজিট্রির কথা বলে নানা রকম টালবাহানা করতে থাকে। বিষয়টি নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যাক্তির কাছে বসলেও কোন প্রতিকার মেলিনি।
তিনি আরো বলেন, গত ইউপি নির্বাচনে সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে সুবীর। বেপরয়া হয়ে ওঠেন। সদস্য হওয়ার মাত্র তিন মাসের মাথায় তাদের জমি থেকে বিতারিত করেন। এরপর তার কাছে গেলে তাকে অকথ্যভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দেন।
ছেলে জানান, তিনি বর্তমানে খুবই অসুস্থ সংসারে নুন আনতে পানতা ফুরায়।পাওনা টাকা সহ জমির জন্য বহু লোকের দ্বারস্থ হয়েছেন কিন্তু কোন প্রতিকার পাননি। তিনি অভিযোগ করে বলে তারা বাবার দেওয়া টাকা ফেরত না দিয়ে সুবীর দাশ সেই সম্পতি অন্য জায়গায় বিক্রি করেছেন। এমন অবস্তায় সুবিচার চেয়ে তিনি প্রশাসনের সুদৃৃষ্টি কামনা করেছে।
অভিযোগ অস্বীকার করে ওই ইউপি সদস্য সুবীর দাশ জানান, আমি কোন টাকা আত্মসাৎ করিনি। আপনারা যা পারেন লেখেন।
বিষয়টি নিয়ে তালা উপজেলা নির্বাহীকর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেলের সাথে কথা বললে তিনি জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগ ব্যাবস্থা নেওয়া হবে।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
Link Copied