ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ৫টি গরু ও ৩২০ প্যাকেট জিরাসহ দুই চোরাকারবারি আটক


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১-১-২০২৫ দুপুর ৩:৫২

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ টি ভারতীয় গরু এবং ৩২০ প্যাকেট ভারতীয় জিরাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। 

গতকাল বিকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত এলাকার এক বাড়ীতে অভিযান চালিয়ে জিরাসহ এক চোরাকারবারি এবং ভুরিয়ারকুটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গরুসহ আরেক চোরাকারবারিকে আটক করা হয়। আটকৃতরা হলেন, কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত এলাকার মনির হোসেনের ছেলে জিরা চোরাকারবারি গোলাম মোস্তফা এবং শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীরকুটি সীমান্ত এলাকার নুর ইসলামের ছেলে গরু চোরাকারবারি হাফিজুল ইসলাম। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এস আই শাহানুর ও এস আই রকিবের নেতৃত্বে দুই দল পুলিশ উপজেলার কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত ও শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীর কুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায় রুস্তম । এসময় ভেল্লিরতর সীমান্ত এলাকার গোলাম মোস্তফার বাড়ী থেকে ১১ টি বস্তায় মোট ৩২০ প্যাকেট ভারতীয় জিরা উদ্ধার করে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধার জিরাগুলোর আনুমানিক মুল্য আড়াই লাখ টাকা। জিরা আটকের খবর পেয়ে পার্শ্ববর্তী অনন্তপুর ক্যাম্পের বিজিবি'র সদস্যরা ঘটনাস্থলে আসেন। অন্যদিকে শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীর কুটি সীমান্ত দিয়ে ভারত থেকে গরু এনে বাড়ীতে লুকিয়ে রাখায় চোরাকারবারি হাফিজুল ইসলামকে ৫ টি ভারতীয় গরুসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।  আটক গরু ৫ টির আনুমানিক মুল্য দুই লাখ টাকা। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, চোরাচালান আইনে মামলা দায়ের করে আটক চোরাকারবারীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত গরু  ও জিরাগুলো কাস্টমসে জমা করা হবে।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত