শিবচরে ব্যবসায় প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি,আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লক্ষ টাকা
মাদারীপুর জেলার শিবচরে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শিবচর বিক্রয় কেন্দ্রে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।এসময় বিক্রয় কেন্দ্রের নৈশপ্রহরী মো. দাদন মিয়া (৫০) ডাকাতদের আক্রমণের শিকার হন।ডাকাতরা তাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় গাড়িতে উঠিয়ে নিয়ে যায় এবং মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
মঙ্গলবার দিনগত আনুমানিক রাত ৩ টার দিকে শিবচর পৌর বাজারের থানা রোডে সংঘটিত এই ডাকাতির ঘটনায় প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল ও নগদ অর্থ লুট হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই বিক্রয় কেন্দ্রের সাটার কেটে ভিতরে প্রবেশ করে ডাকাতদল।এসময় তারা গুরুত্বপূর্ণ মালামাল ও নগদ অর্থ লুট করে দ্রুত স্থান ত্যাগ করে। এ সময় বিক্রয় কেন্দ্রের কোনো কর্মী উপস্থিত ছিলেন না।
বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্থানীয় ব্যবস্থাপক কৃষ্ণ রঞ্জন দাস (৫০) জানিয়েছেন, এই ডাকাতির ঘটনায় তাদের প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করেছেন। এ সময়ে আব্দুল জালাল নামে এক ব্যক্তি বলেন দিন দিন শিবচরে চুরি ডাকাতি বেড়েই চলছে,আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোক্তার হোসেন জানান,"পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied