টাঙ্গাইলে ট্রাক পোড়ানো মামলায় খালাস পেলেন বিএনপির সম্পাদক সহ আসামিরা
২০১৫ সালের টাঙ্গাইলের ট্রাক পোড়ানো মামলায় খালাস পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, যুবদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ আসামিরা। বুধবার বেলা ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক গোলাম মাহাবুব খান এ রায় দেন। দুপুরে তথ্য নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম রিপন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল, যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাসেদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ নাম উল্লেখ ও অজ্ঞাত আসামিরা খালাস পান।
পিপি বলেন, মামলার বাদি ট্রাক চালক সিরাজগঞ্জের আরিফ মোল্লা ও সাক্ষীদের সাক্ষ্য আর আসামিদের নানচেনার কারণে মামলাটি খারিজ করেন বিচারক।
উল্লেখ, ২০১৫ সালের ৯ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের চিতাখোলা পাড় নামক স্থানে অজ্ঞাত ব্যক্তিরা আগুন দেয়। এ ঘটনায় ওই রাতেই ১৪৩/১৪৪/৩৪১/৪২৭/৩২৩ ধারায় মামলা দায়ের হয়। ওই ট্রাকের চালক আরিফ মোল্লা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। যার মামলা নং-১৫।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা