মাদারীপুরে বিস্তার অভিযোগ নিয়ে সতান্র প্রার্থীর সংবাদ সম্মেলন
মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ড.আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ এনেছে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা সিদ্দিকী। একই সাথে কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠেংগামারা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী’র মহিলা পোলিং এজেন্ট শোভা আক্তার(৫০)কে পিটিয়ে ও কুপিয়ে গুরতর আহত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আজ (শুক্রবার) বিকেলে কালকিনি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
এ সময় স্বতন্ত্র প্রার্থী তাহমিনা সিদ্দিকী বলেন ‘ আমরা খবর পেয়েছি নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে, এখন নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্র করছে নৌকার প্রার্থী। প্রয়োজনে নিজেদের লোক মেরে এবং নিজেদের গাড়িতে ভাঙচুর হামলা করে আমাদের কর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি করবে। আমরা প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি। এপর্যন্ত যত অভিযোগ করেছি তার মাত্র দুই তিনটির সূরাহা পেয়েছি। বাকি অভিযোগে কোন ব্যবস্থা পাইনি। তাই প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা দাবী করছি। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌফিকউজ্জামান শাহীন বলেন, হত্যা মামলার আসামি ফজলু বেপারি প্রকাশ্যে ঈগল প্রতিকের কর্মীদের হুমকি ধামকি দিচ্ছে। নৌকার কর্মীরা কয়ারিয়া ইউনিয়নের ঈগলের কর্মীদের মারধর করছে। এবিষয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সঠিক পালন করার আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান তালুকদার ও সোহেল রানা মিঠু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমিন মিজানুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কহিনুর সুলতানা, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান আঃ হাই সহ স্থানীয় নেতৃবৃন্দ।
Admin / Admin
খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক
বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল
বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান
ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...
একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..
বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা
লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
Link Copied