ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

লোহাগড়ায় রাষ্ট্র মেরামতের ২১ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপি'র গণজমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত


মো: মান্নু মিয়া,  লোহাগড়া  photo মো: মান্নু মিয়া, লোহাগড়া
প্রকাশিত: ৩-১-২০২৫ বিকাল ৫:২৪

নড়াইলের লোহাগড়ায় বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে গণজমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকাল ৪টায় লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির আয়োজনে বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম পারভেজের সভাপতিত্বে ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম সিকদার, মো. ওহিদুজ্জামান, নড়াইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, এবং জেলা বিএনপির তাঁত ও উপজাতি বিষয়ক সম্পাদক কাজী মোরাদ হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিরাজ ফকির, সাবেক সভাপতি মো. নায়েব আলী, লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মো. সাহিদুজ্জামান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রহমান, এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্যা আকিদুল ইসলাম দুলুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। নেতারা সরকারের দমননীতি ও বিরোধী মত দমন করার অপপ্রয়াসের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন।

সভা শেষে বিএনপির নেতাকর্মীরা রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ঘোষিত দফাগুলো নিয়ে মাঠপর্যায়ে আরও জনসম্পৃক্ততা বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত