ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বাগেরহাটে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান


বাগেরহাটের ফকিরহাটে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার (০৩ জানুয়ারি) বেলা ১১ ফকিরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান, হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, সহকারি পরিচালক (মাইক্রো ফাইন্যান্স) অদ্বৈতএ বিশ্বাস, সহকারি পরিচালক (প্রশাসন) এস এম আব্দুস ছালাম, আঞ্চলিক ব্যবস্থাপক সঞ্জয় রায়, ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. কাজী ইয়াছিনসহ শিক্ষার্থী ও সংস্থাটির উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

হীড বাংলাদেশের ঋণগ্রহিতাদের মেধাবী সন্তানদের জন্য এই সংবর্ধনার আয়োজন করা হয়। এদিন জিপিএ-৫ প্রাপ্ত ৩২ জনকে ৫ হাজার টাকা করে, জিপিএ-৪ প্রাপ্ত ১৭১ জনকে ৪ হাজার টাকা করে বৃত্তি এবং ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া উচ্চ শিক্ষায় সহায়তা হিসেবে খুলনা, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে প্রতি মাসে ৩ হাজার টাকা করে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে এবার সারা বাংলাদেশে তাদের উপকারভোগী পরিবারগুলোর মধ্য থেকে ৫ হাজার ৯০১ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দেওয়া হচ্ছে।সম্মাননা পেয়ে খুশি দরিদ্র পরিবারের এসব শিক্ষার্থীরা। এছাড়া দিনব্যাপি আয়োজনে পটগানের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন দিক সম্পর্কে স্থানীয়দের জানানো হয়।

বৃত্তি প্রাপ্ত রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের শিক্ষার্থী লিলি বিশ্বাস বলেন, আমার মা হীড বাংলাদেশের একজন ঋণ গ্রহিতা। আজকে হীড বাংলাদেশ আমাদের যে সম্মান দেখালো আমরা খুবই খুশি হয়েছি। বৃত্তি হিসেবে প্রতিমাসে যে টাকা পাব, সেটা পড়াশুনা চালিয়ে নিতে সহযোগিতা করবে। এছাড়া অন্য যাদেরকে সম্মানিত করা হয়েছে, সবাই উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি।

হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন বলেন, আমরা খুদা, দারিদ্র ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করছি। আমরা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনা, বিভিন্ন প্রশিক্ষন প্রদানসহ নারীর ক্ষমতায়ন নিশ্চিতে নানা উদ্যোগ রয়েছে আমাদের। ভবিষ্যতে কাজের পরিধি আরও বড় করা হবে বলে জানান এই কর্মকর্তা।

Rp / Rp

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু