ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী-জনতার উপর হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল গ্রেফতার


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ৪-১-২০২৫ বিকাল ৭:২৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী-জনতার উপর হামলার অভিযোগ ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী ফয়সাল আহমেদের বিরুদ্ধে। তাকে গ্রেফতার করে মাদারীপুর সদর থানা পুলিশ। ফয়সালকে বৈষম্যবিরোধী আন্দোলনের কোন হত্যা মামলায় না দেখিয়ে অন্য মামলায় গ্রেফতার দেখানো হবে বলে জানায় সদর থানা পুলিশ। এতে অসন্তোষ দেখা দিয়েছে ছাত্রদের মাঝে। এছাড়া এ নিয়ে চলছে সমালোচনার ঝড়। শনিবার দুপুরে ফয়সালকে জেল-হাজতে পাঠানোর প্রক্রিয়া করা হলে অসন্তোষ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া কর্মীরা। তাদের দাবি,ছাত্র-জনতার উপর হামলায় অংশ নেয়া ফয়সাল আহমেদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যেখানে দেখা যায়, ছাত্রলীগ-যুবলীগের সাথে মিশে ছাত্র-জনতার উপর হামলা করছে ফয়সাল। এরপরেও কেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো না। 

তবে পুলিশ বলছে এজাহার নামীয় আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার ঘটকচর থেকে ছাত্রলীগ নেতা ও আওয়ামীলীগ নেতা জয়নাল মাতুব্বরের ছেলে ফয়সাল আহমেদকে গ্রেফতার করে থানা পুলিশ। এরপরে বিভিন্ন স্থান থেকে ফয়সালকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন মামলায় গ্রেফতার না দেখাতে তদবির আসে। এক পর্যায়ে থানা থেকে ফয়সালকে অন্য একটি মাদক ও মারামারির মামলায় গ্রেফতার দেখানো হয়। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরে তিনটি স্থানে হামলার ভিডিওতে ফয়সালকে দেখা যায়। যার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগযোগ মাধ্যমে। ফয়সালকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়নি বলে অসন্তোষ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্ররা। বিষয়টি নিয়ে চলছে আলোচনা- সমালোচনার ঝড়। পুলিশ জানায় এজাহার নামীয় আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে।’ 

 

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী নেয়ামাতুল্লাহ বলেন, ‘যারা আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলা করেছে, ডকুমেন্ট আছে, তাদের কোন অবস্থায়ই গ্রেফতার হলে অন্য মামলা দেখানো সঠিক হবে না। বিষয়টি নিয়ে প্রশাসনের উচ্চ মহলে আলোচনা করা হবে। ছাত্র-জনতার রক্তের সাথে কেউ ছল-চাতুরী করতে পারবে না। এটা আমাদের সবারই কথা।’

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘রাতে ফয়সালকে গ্রেফতার করা হয়। তার নামে একটি এজাহার নামীয় মামলা রয়েছে। সেখাতেই তাকে আসামী করা হয়েছে। তবে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে।’ 

মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামানকে ফোন দিলে কল রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ফয়সালের বিরুদ্ধে একটি মামলায় এজাহার নামীয় আসামী থাকায় সেই মামলাই গ্রেফতার দেখানো হয়েছে।’

Rp / Rp

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত