ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের প্রত্যান্ত চরে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৫-১-২০২৫ বিকাল ৫:২৪
উষ্ণ ছোয়া জাগুক আশার সম্পর্ক হোক ভালোবাসার" এই প্রতিপাদ্যে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৩১০ জন অসহায়, দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট।
 
রোববার (৫ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পার্বতীপুরের বিভিন্ন এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।
 
এসময় উপস্থিত ছিলেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর, সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট-এর সভাপতি ইসতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন, সাধারণ সম্পাদক দীপ্ত নূর কল্লোল, কেন্দ্রীয় প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আসিফ হোসেন চৌধুরী অয়ন, ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আহসানুল আল হাসিব অয়ন, সদস্য মাহবুব মুর্শেদ বিন জাহিদ সিয়াম।
 
কম্বল পেয়ে পার্বতীপুর এলাকার বিধবা নারী আমেনা বেওয়া বলেন, "কম্বল খ্যান প্যায়া খুউব উপকার হইল! শীতের মসম কোনা কোনরকমে পার হইবে!"
 
সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট-এর সভাপতি ইসতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন বলেন, "আজ আমরা ৩১০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলাম। শুধু শীত নয়, যে কোন প্রাকৃতিক দূর্যোগে আমাদের সংগঠন অসহায় মানুষের পাশে দাঁড়ায়।" এছাড়াও আমরা ঢাকাতে বিভিন্ন রকমের রুগীকে রক্তদানসহ নানা সহযোগিতা করে থাকি।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত