ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শিবচরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে মানববন্ধন


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ৮-১-২০২৫ দুপুর ৪:৫২
মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
 
মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করেছেন প্রভাবশালী বালু ব্যবসায়ীরা। আর এ কারনে ক্ষতির মুখে পড়ছেন এই এলাকার পদ্মা পাড়ের মানুষ। বালু উত্তোলনের কারণে নদীর পাড়ের বিভিন্ন এলাকায় দিনের পর দিন নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি,গাছপালা, বসত ঘর।প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন হলেও বালু সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ কিছু বলছেন না। তাদের হাত অনেক লম্বা, পদ্মা নদীর অসংখ্য স্থান থেকে একযোগে চলছে অবৈধ বালুর রমরমা বাণিজ্য। আগামী দুদিনের ভেতরে অবৈধ ড্রেজার বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন উপজেলার স্থানীয় বক্তারা।
 
খোঁজ নিয়ে জানা গেছে, ড্রেজার দিয়ে উত্তোলনকৃত বালু বাল্কহেড দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়।পরে খুচরা ক্রেতাদের কাছে বিক্রি করা হয় এসব বালু।রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি হয় পদ্মার এই বালু ও মাটি।  
 
শিবচর উপজেলার চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির আ ওতাভুক্ত থাকলেও নামে মাত্র মাঝে মধ্যে অভিযানের খবর পাওয়া যায় নৌপুলিশের নাকের ডগায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন আর নৌপুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ জনসাধারণে।
 
উল্লেখ্য কিছুদিন আগেও উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান পরিচালনা করেন কিন্তু নদী থেকে  বালু উত্তোলন থেমে নেই,তারা সুযোগ বুঝেই নদী থেকে বালু উত্তোলন করেন। 
এ প্রসঙ্গে কাঁঠালবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব সাইদ আহমেদ বেপারী বলেন "আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ মতে অবৈধ বালু উত্তোলন বন্ধের আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি"
 
এই সময় উপস্থিত ছিলেন, কাঁঠালবাড়ি ইউনিয়নের সাবেক মেম্বার তোতা মিয়া হাওলাদার, লতিফ খান, মাহবুব ফকির, কালা মিয়া হাওলাদার, হিরুন চৌকিদার, মান্নান মুন্সিসহ এলাকার অসংখ্য গণ্যমান্য। 
 
 

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা