ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বিবাহিত নারীকে বিয়ের চাপ ও মুরগির রক্ত মেখে মামলা দেয়ার প্রতিবাদে মানববন্ধন


আরিফুর রহমান, টাংগাইল photo আরিফুর রহমান, টাংগাইল
প্রকাশিত: ৮-১-২০২৫ বিকাল ৬:৪৩

টাঙ্গাইলের শরীফ নামের এক বহিষ্কৃত ছাত্রদল কর্মীর  বিরুদ্ধে বিবাহিত নারীকে বিয়ের জন্য চাপ, মুরগির রক্ত মেখে মামলাসহ একাধিক ব্যক্তিকে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী । বুধবার দুপুরে  জেলার নাগরপুর উপজেলার আলোকদিয়া বিদ্যালয় চত্বরে মানববন্ধন করে এলাকাবাসি।
অত্যাচারী ছাত্রদল কর্মী শরীফের বিচার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। 
মানববন্ধনে বক্তব্য রাখেন আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আলিম,  ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য আলম হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল, আব্দুস ছামাদ, অত্যাচারের শিকার গৃহবধু বৃষ্টি আক্তার, মানিক মোল্লা, আক্কেল আলী, মসজিদের ইমাম আমিনুর রহমান বোরহান, মান্নান প্রমূখ।
গৃহবধু বৃষ্টি আক্তার জানান, আমার স্বামীকে তালাক দিয়ে বিয়ে করতে চাপ দিচ্ছে শরীফ। রাজি না হওয়ায় আমার স্বামীকে দফায় দফায় মামলা দিয়ে হয়রানি করছে। আমি তার বিচার দাবি করছি।
নির্যাতিত আক্কেল আলী জানান, গত বুধবার স্কুলের আলিম স্যারকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল শরীফ। আমি প্রতিবাদ করায় সে আমাকে ঘুষি মারে। এ কারণে গ্রামের লোকজন তাকে ধাওয়া দেয়,  পালিয়ে গিয়ে সে শরীরে মুরগির রক্ত মেখে আমার বিরুদ্ধে মামলা করেছে। সে ছাত্রদলের কর্মী আর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হবির শিষ্য হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না।  এমন কি থানাও তার বিরুদ্ধে মামলা নেয় না। এখন তার অত্যাচারে আমরা অতিষ্ট হয়ে উঠেছি। আমরা শরীফের শাস্তি দাবি করছি। 
বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আলিম জানান, শরীফ খুব বাজে ছেলে। তার আচরণে চরম সমস্যা আছে।  সে কোথায় কোথায় মানুষকে মারধর আর মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। আমরা তার বিচার দাবি করছি। তার মত কর্মীর জন্য দলের সমর্থন কমছে। এধরণের কর্মীকে মদদ দেয়াও কোন নেতার ঠিক নয় বলে জানান তিনি।
অভিযুক্ত শরীফ জানান, বিয়ের জন্য চাপ প্রয়োগের তথ্যটি সম্পন্ন মিথ্যা আর বানোয়াট। আমি সাবেক ছাত্রনেতা। আমার ইমেজ নষ্ট করতে এই ষড়যন্ত্র চালানো হচ্ছে। 
এ বিষয়ে নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হবিবুর রহমান হবি বলেন,শরীফ আমার কর্মী নয়। আমাকে জড়িয়ে এ মত তোলা উঠেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। 
মানববন্ধনে প্রায় দুই থেকে তিন শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত