ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সার সিন্ডিকেট বন্ধসহ ১২ দফা দাবী নিয়ে শৈলকুপায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত


আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ photo আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ
প্রকাশিত: ৯-১-২০২৫ দুপুর ৩:১৪
সার সিন্ডিকেট বন্ধসহ ১২ দফা দাবী আদায়ের লক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায় কৃষক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 
জেলা কৃষক কল্যাণ সমিতির উদ্যোগে শৈলকুপা উপজেলা শাখা এ কৃষক সমাবেশের আয়োজন করে।
বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা চৌরাস্তার মোড়ে অবস্থিত কুটুমবাড়ি রেষ্টুরেন্টের ছাদ প্রাঙ্গনে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সংগঠনের সিনিয়র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন  কেরামত আলীর সভাপতিত্বে এবং তুহিন মিয়ার সঞ্চালনায় কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা কৃষক কল্যাণ সমিতির সভাপতি কামরুজ্জামান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুসা। 
বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আহসানুল ইসলাম ডন, কোষাধ্যক্ষ খন্দকার মিজানুর রহমান।
 
বক্তারা বলেন, সার সিন্ডিকেট বন্ধসহ ১২ দফা দাবী আদায়ের লক্ষ্যে তৃনমূল পর্যায়ের প্রান্তিক কৃষকদের সচেতন করতে আজকের এই কৃষক সমাবেশের আয়োজন। 
 
কৃষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, শৈলকুপার কাঁচেরকোল ইউনিয়নের রহমত এলাহী মিঠু, হাকিমপুর ইউনিয়নের সেলিম হোসেন, মনোহরপুর ইউনিয়নের খুশি খাতুন, মির্জাপুর ইউনিয়নের ইউনুসসহ অন্যান্যরা। 
 
কৃষকরা তাদের বক্তব্যে বলেন, সিন্ডিকেট করে কৃত্রিম  সার সংকটের কারনে কৃষক এবং কৃষি খাতে ধ্বংস নামতে পারে। ন্যায্যমূল্যে কৃষকরা যেন সময়মত সার পায় এবং সার ক্রয়ের মেমো দিতে হবে।
 উৎপাদিত ফসলের মূল্য নির্ধারিত থাকতে হবে। ভর্তুকি বাড়িয়ে ডিজেলের দাম কমাতে হবে। সমস্ত কৃষি পণ্যের উৎপাদন খরচ কমাতে হবে। বাজারে খাজনার পরিমান কমাতে হবে। ঝাড়ুদাদের টাকা বাজার কর্তৃপক্ষকে বহন করতে হবে। এছাড়াও ফসল বীমার ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবী তুলে ধরেন।
আলোচনা সভা শেষে শৈলকুপা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত