ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে আছু সভাপতি, হাফিজুর সম্পাদক


শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা photo শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ১২:৪
শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি আছু, সাধারণ সম্পাদক হাফিজুর এর ছবি
শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি আছু, সাধারণ সম্পাদক হাফিজুর এর ছবি
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার  ঠিকাদার কল্যাণ সমিতির  ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ  ৭ বছর পর গত ১১ জানুয়ারি (শনিবার) ত্রি-বার্ষিক নির্বাচনে আসাদুল্লাহ বাহার আছু  সভাপতি ও হাফিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন । নির্বাচনকে কেন্দ্র করে এল জি ই ডি ঠিকাদার   ভোটারদের মধ্যে আনন্দ উৎসবের আমেজ বিরাজ করছিল ।  সাতটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।  পদগুলি হলো সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং প্রচার সম্পাদক। ঠিকাদার কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১১০ জন ভোটারের মধ্যে ১০৬ জন ভোট প্রদান করেন।  সভাপতি পদে  জিএম আসাদুল্লাহ বাহার আছু  ছাতা প্রতীকে  ৪৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আশেক ইলাহী  মুন্না আনারস প্রতীকে পেয়েছেন ৩৮ ভোট,  ও শেখ জাবের হোসেন  হরিণ প্রতিকে  পেয়েছেন ১৯ ভোট ।  সাধারণ সম্পাদক পদে  জিএম হাফিজুর রহমান মোরগ প্রতীকে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতীকে আশরাফ হোসেন  ফুটবল প্রতিকে পেয়েছেন ৩৮ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে এসএম আসাদুজ্জামান মাছ প্রতিকে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি আকতারুজ্জামান আক্তার গোলাপ ফুল প্রতিকে ৫২ ভোট পেয়েছেন অর্থ সম্পাদক পদে,মাসুদ রায়হান দেয়াল ঘড়ি প্রতিকে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, প্রতিদ্বন্দ্বী  মোনতাকদির আলম  ফ্যান প্রতিকে পেয়েছেন ৫২ ভোট । এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক পদে ডাঃ মতিউর রহমান  বাল্ব প্রতিকে,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোতালেব হোসেন প্রতিক মোমবাতি এবং প্রচার সম্পাদক পদে  আব্দুস সাত্তার প্রতিক ইট।  নির্বাচন পরিচালনা করেন  নির্বাচন কমিশনার ও আহবায়ক মুহাঃ   একরামুল কবীর, রিটানিং অফিসার মুহাঃ আব্দুর রউফ,পিজাইডিং অফিসার মুহাঃ আলমগীর আল আজাদ,সহকারী প্রিজাইডিং অফিসার নূরুন্নবী মোস্তফা, পোলিং অফিসার দীপক কুমার মন্ডল,সহ- রিটানিং অফিসার জি এম আব্দুল কাদের আহবায়ক সদস্য,সহ-পিজাইডিং অফিসার মুহাঃ আলমগীর হোসেন, নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত