ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শরীয়তপুরে দুই সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদের মানববন্ধন


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ১:১১
শরীয়তপুরের ডামুড্যায় পেশাগত দায়িত্ব পালন শেষের বাড়ি ফেরার পথে স্থানীয় সাপ্তাহিক বার্তা বাজার পত্রিকার প্রধান সম্পাদক সোহেল রানা (৩৬), আলোর জগৎ পত্রিকার জেলা প্রতিনিধি মাহাবুব তালুকদার (৩৫) নামে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলা ভিশনের শহিদুজ্জামান খান, সাংবাদিক ইসাহাক মাদবর,ডিবিসির রাজিব হোসেন রাজন, কালবেলার মিরাজ সিকদার, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, বাংলাদেশ বুলেটিনের মতিউর রহমান, বাংলাদেশ সমাচারের সাইফুল ইসলাম প্রমূখ। এসময় শরীয়তপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৮ জানুয়ারি ডামুড্যা পৌরসভার দক্ষিণ ডামুড্যা এলাকায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সাপ্তাহিক বার্তা বাজার পত্রিকার প্রধান সম্পাদক সোহেল রানা (৩৬), আলোর জগৎ পত্রিকার জেলা প্রতিনিধি মাহাবুব তালুকদার (৩৫) নামে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে হামলা করেছে। আমরা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। 
 
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি বিকালে সাংবাদিক সোহেল রানা ও মাহবুব বাড়ি ফিরছিলো। ডামুড্যা টি.এন.টি এলাকায় যাওয়ার সঙ্গে সঙ্গে  কয়েকজন সন্ত্রাসী এসে মোটরসাইকেল গতিরোধ করে হামলা চালায়। এতে সাংবাদিক মাহবুব, সোহেল রানা ও তার ভগ্নিপতি পলাশকে তারা পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সোহেল বাদী হয়ে ডামুড্যা থানায় ৫ জনের নামে একটি মামলা দায়ের করেন।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত