ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

খুলনা উত্তর-পশ্চিম অঞ্চলের সরিষার ভালো ফলনে কৃষকের মুখে হাসি


সিরাজুল ইসলাম  photo সিরাজুল ইসলাম
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ৩:৪২

খুলনার উত্তর পশ্চিম এলাকা যশোর, মনিরামপুর,অভয়নগর শেখহাটি সরিষার ক্ষেত গুলো শুধু সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত হয়ে উঠেছে সবুজ -শ্যামল প্রকৃতির ষড় ঋতুর এদেশে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেমন ই প্রকৃতির রুপ বদলায় তেমনি বদলায় ফসলের মাঠ।

কখনো সবুজ, কখনো সোনালি, কখনো বা হলুদ। এমনই ফসলের মাঠ পরিবর্তনের এ পর্যায়ে হলুদ সরিষা ফুলের চাদরে ঢাকা পড়েছে ফসলের মাঠ। বিকেল হলেই মাঠগুলোতে প্রিয়জনকে সাথে নিয়ে ছবি তুলে অনেকে। সরিষা প্রধানত আবাদ হয় দোঁআশ ও বেলে-দোঁআশ মাটিতে। বর্তমানে সরিষা একটি লাভজনক ফসলে পরিণত হওয়ায় ধীরে ধীরে সরিষা আবাদ বৃদ্ধি পাচ্ছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে প্রতিজন কৃষকে সরিষা চাষের জন্য১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ১ কেজি সরিষার বীজ প্রদান করা হয়েছে।

দেওয়াপাড়াগ্রামের কৃষক মাসুদ বলেন, আমি এ বছরে আমাদের খেতের ২ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। গত বছরও ১বিঘা জমিতে সরিষা লাগিয়েছিলাম ফলন বাম্পার হয়েছিলো। তিনি আরও বলেন, এবছর ও বাম্পার হয়েছে।

বালিয়াডাঙ্গা গ্রামের তরুণ কৃষক আশরাজ্জামান লিটন বলেন, আমি অভয়নগর উপজেলা কৃষি অফিসারের পরামর্শে এ বছর আমি প্রথমবার সরিষা লাগায়ছি। ফলন বাম্পার হয়েছে । তিনি আরো বলেন, যদি কোন দুর্যোগে আঘাত না আনে তাহলে বাম্পার ফলন পাওয়া যাবে।

অভয়নগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইউনুচ আলী বলেন, অভয়নগর উপজেলায় সূর্যমুখীর পাশাপাশি সরিষার ব্যাপক সম্ভবনা রয়েছে। এবার অতিবৃষ্টির কারণে আমন দেরিতে হওয়ায় সরিষার আবাদ কিছুটা কম হয়েছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপপ্তের পরামর্শে কৃষক ভাইয়েরা বিনা চাষে সরিষার আবাদ করে ক্ষতি পুষিয়ে নিয়েছে।#

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত