ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ফরিদপুরে এলজিইডি'র রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ,রিপোর্ট করলে ঠিকাদার কতৃক মামলা দেওয়ার হুমকি


মো. টিটুল মোল্লা, ফরিদপুর জেলা photo মো. টিটুল মোল্লা, ফরিদপুর জেলা
প্রকাশিত: ১৩-১-২০২৫ দুপুর ৪:২১
ফরিদপুর সদর উপজেলার ধুলদি বাজার থেকে ইশান গোপালপুর  জামতলার মোড় পর্যন্ত সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তায় এমন নিম্নমানের কাজ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দেখেও দেখছে না বলে এলাকাবাসীর অভিযোগ।এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা সহকারী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়,ফরিদপুর সদর উপজেলার ধুলদি বাজার থেকে ইশান গোপালপুর জামতলার মোড় ৩ কিলোমিটার রাস্তা সংস্কার করার জন্য এলজিইডি থেকে এক কোটি বার লক্ষ ষাট হাজার নয়শত উনসত্তর টাকা(১,১২,৬০,৯৬৯/=)টাকা বরাদ্দ দেয়া হয়।ঠিকাদারি প্রতিষ্ঠান টিমিংওয়ার্ল্ড নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি লটারীর মাধ্যমে পান।
ঠিকাদার প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী জাহিদুর রহমান।
সরেজমিন গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,রাস্তার বিভিন্ন অংশে পুরাতন ইটের এজেন্ট দেয়া হয়েছে।রাস্তার পাশের যে বেজ এবং যতটা মাটি দেওয়ার কথা তা দেওয়া হয়নি।পুকুর পারের রাস্তায় প্যালাসাইটিং ঠিকঠাক দেওয়া হচ্ছে না।রাস্তায় এমন নিম্নমানের কাজ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দেখেও দেখছে না।এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।  
এ ব্যাপারে এক পথচারী মাজেদ মিয়ার সাথে কথা বললে তিনি বলেন,ইঞ্জিনিয়ার অফিসের লোকের সামনেই দায়সারা রাস্তার কাজ করে। অজ্ঞাত কারণে তারা দেখেও না দেখার ভান ধরে থাকেন। প্যালাসাইটিং যেই যেই স্থানে যেভাবে দেয়ার কথা খোঁজ নিয়ে দেখেন একটাও ঠিকঠাক পাবেন কিনা সন্দেহ আছে। 
একই গ্রামের অটো চালকের সাথে কথা বললে তিনি বলেন,শুরু থেকেই স্থানীয় লোকজন কাজের মান নিয়ে আপত্তি করছেন। কিন্তু ঠিকাদারের লোকজন গ্রামের লোকজনকে বিভিন্ন ধরনের হুমকি দেন।কিন্তু রাস্তার কাজ যদি ভালো না হয় এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে রাস্তা নির্মিত হওয়ার অল্পদিনের মধ্যেই তো নষ্ট হয়ে যাবে।  
এ বিষয়ে ঠিকাদার জিহাদুর রহমান এর কাছে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ সম্মন্ধে জানতে চাইলে তিনি বলেন,এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে এক পার্সেন্ট(১%),উপজেলা ইন্জিনিয়ারিকে এক পার্সেন্ট(১%),উপজেলা সহকারী প্রকৌশলীকে এক পার্সেন্ট(১%) দিতে হয়। এই টাকাগুলোর কথা কি সিডিউলে লেখা আছে বলেন??।তাহলে তাদের এই টাকা আমি কিভাবে দেবো।এই যে এলজিইডির যে সকল কর্মকর্তা/কর্মচারীরা টাকাগুলো নেয় এই কথা কি আপনি লিখতে পারবেন বলেন,??।পারবেন না আপনার হ্যাডামে কুলাইবে না।
এলাকাবাসীর অভিযোগের কথা শুনে জিহাদুর রহমান এলাকাবাসীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।এছাড়াও তিনি দাম্ভিকতার সাথে বলেন, আমি কিন্তু সেই মাল না।আমাকে আপনি চিনেন না।আপনি রিপোর্ট করবেন তো করেন,যতখুশি করেন।তবে আপনি নিউজ করলে আমি আপনাকে চাঁদাবাজির মামলায় ফাঁসিয়ে দিবো।ভালো চাইলে সাইট থেকে সরে যান।
এ বিষয় জানতে চাইলে উপজেলা উপসহকারী প্রকৌশলী মফিজুর রহমান বলেন,এটা অস্বীকার করার কিছু নেই। এজেন্টে কিছু পুরাতন ইট দৃশ্যমান আছে।এলাকাবাসীও কিছু অভিযোগ দিয়েছিলো সেটা শুনে আমি গিয়েছি,দেখেছি এবং শুনেছি।কাজ যতোটুকু হয়েছে সিডিউল অনুযায়ীই হয়েছে।শুধু এজেন্টের বিষয়টা হলো কিছু এজেন্টে পুরাতন ঢুকেছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাকচীর সাথে কথা বললে তিনি বলেন,ঠিকাদারেরা কতজনে কত কথা বলতে,প্রবাগান্ডা ছড়াতে পারে এটা আমার কাছে কোন ইস্যু না।ওরা তো কত কিছুই বলতে পারে। সে কি বলছে না বলছে সেটা আমার বিষয় না।এজেন্টের কিছুই পুরাতন ঢুকতে পারে তবে ঢালাওভাবে হয়নি। ঠিকাদার কর্তৃ টাকা নেয়ার কথা প্রশ্ন করলে তিনি বলেন, আমি কাজ সম্বন্ধে বলতে পারি ঠিকাদার যা বলছে সেটা আমি জানি না। সিডিউলে সকল ইট নতুন ধরা হয়েছে পুরাতন গুলো খোয়া হিসেবে ব্যবহৃত হবে। 
ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী,,,,শহিদুজ্জামান খানের কাছে এ বিষয় বক্তব্য চাইলে তিনি বলেন,আমি চাই ভালো কাজ হোক এবং এজন্য আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।ভালো কাজের জন্য আপনারা নিউজ করবেন তাতে আমরা সাধুবাদ জানাবো।
ঠিকাদার জাহিদুর রহমান টাকা নেওয়ার যেই অভিযোগ করেছেন সেই বিষয়ে বক্তব্য চাইলে শহিদুজ্জামান খান বলেন,আপনি যতটুকু পেয়েছেন সেটা লিখে দেন এতে বক্তব্যের কি আছে।তবে সৎ সাহস ভালো যা পেয়েছেন তাই লিখবেন। 

Rp / Rp

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু