কুড়িগ্রাম আমান গ্রুপের শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রামেও দাপট দেখাচ্ছে শীত। এতে বিপাকে পড়েছে অসহায় দুস্থ ও শিশুরা। তাদের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে আমান গ্রুপ।
"হাতে হাত রেখে কাজ করি-উষ্ণতার বন্ধনে দেশ গড়ি" এ স্লোগানকে ধারন করে জেলা সদরে হলোখানা ইউনিয়নে দুই শতাধিক দুস্থ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিরতণ করেছে আমান গ্রুপ।
সোমবার (১৩ জানুয়ারী) বিকাল ৪টায় কুড়িগ্রাম টাপুরচর সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান মো: রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আমান ফিডের পরিবেশক রোস্তম আলী, আমান সিমেন্টের এজিএম জিল্লুর রহমান, সহ-ব্যবস্থাপক ইমাম হোসেন, সিনিয়র সাংবাদিক জি এম ক্যাপ্টেন প্রমূখ। বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন আমান সিমেন্টের পরিবেশক আলহাজ্ব আমিনুল ইসলাম।
কম্বল পেয়ে মহিরন বেগম বলেন, কম্বল খ্যান প্যায়া খুউব উপকার হইল বাবা। কয়েক দিন থাকি খুউব ঠান্ডা। খুব কষ্টে আইত কাটপার নাগছোং।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা