ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঝিনাইদহের সুকান্ত কুমারের পিএইচডি কনভার্সন প্রোগ্রাম অনুষ্ঠিত


আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ photo আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ
প্রকাশিত: ১৩-১-২০২৫ বিকাল ৫:১৪
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সন্তান সুকান্ত কুমারের এমফিল কোর্স থেকে পিএইচডিতে কনভার্সন প্রোগ্রাম শনিবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে ওই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে "জব স্ট্রেস এন্ড জব সেটিসফেকশন অব প্রাইমারি স্কুলটিচার্স: এন এম্পেরিক্যাল স্টাডি" বিষয়ক গবেষণা পেপারটির সুপারভাইজার ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ধনঞ্জয়কুমার এবং কো-সুপারভাইজার ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে অধ্যাপক ড. হাসিবুর রহমান। বিভিন্ন বিভাগের ডিন, চেয়ারম্যান, অধ্যাপক, সহযোগি অধ্যাপক, গবেষক ও ব্যবসা প্রশাসনসহ বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
 
ওই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের ডিন অধ্যাপক ড. আমিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুশফিকুর রহমান, পরিসংখ্যান বিভাগের পরিচালক অধ্যাপক ড. শামিম রেজা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন।
 
আলোচকরা বলেন, যখন দেশের প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাদের বেতন-ভাতা, ছুটি, পদোন্নতি, বদলি, সামাজিক মর্যাদা ইত্যাদি নিয়ে মানসিক কষ্টে দিনাতিপাত করছেন, ঠিক সে মুহুর্তে সুকান্ত কুমারের গবেষণা পত্রটি শিক্ষকদের আর্থ-সামাজিক অবস্থা ও অবস্থানের উন্নয়ন এবং ভবিষ্যৎ নাগরিক শিশুশিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশে এবং নিবিড় পরিচর্যার ভেতর দিয়ে উপযুক্ত নাগরিক গড়ে তুলতে যথেষ্ট সহায়ক হবে।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত