শরীয়তপুরে ডিবিসি নিউজের সাংবাদিকের ওপর হামলা
শরীয়তপুরে ডিবিসি নিউজ ও খবরের কাগজের জেলা প্রতিনিধি রাজিব হোসেন রাজন ও তার স্ত্রীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় সোমবার (১৩ জানুয়ারি) রাতে ডামুড্যা থানায় হত্যা চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ এনে মামলা করেছেন ভুক্তভোগী সাংবাদিক। ওরআগে সোমবার সকালে তিতুমীর কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান আলমগীরের নির্দেশে তার পরিবার দ্বারা এ সন্ত্রাসী হামলার শিকার হন তিনি।
আহত সাংবাদিক রাজিব হোসেন রাজন ডিবিসি নিউজ ও খবরের কাগজের শরীয়তপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তার স্ত্রী ঢাকা আল্ট্রা ম্যাটসের একজন ইন্টার্ন চিকিৎসক।
মামালা সুত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিরোধ চলে আসছিলো ভুক্তভোগী সাংবাদিক ও সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর এবং তার পরিবারের সাথে। গত শুক্রবার সামান্য কথা কাটাকাটি নিয়ে, আলমগীর ও তার স্ত্রী শান্তা ওই সাংবাদিকের অনুপস্থিতে তার স্ত্রীকে রাতে মারধর করতে যায়। পরে স্থানীয়রা উপস্থিত বাধার মুখে তারা চলে যায়। এঘটনার রেশ ধরে তার আপন ছোট ভাই বোরবান উদ্দিন পরের দিন অশ্লীলভাষায় গালিগালাজ করতে থাকে। পরের দিন ওই সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত একজনের কাছে গালিগালাজ বিষয় জানতে চাইলে, আলমগীরের ভাই বোরহান, বাবা ইচাহাক আকন, তার বোন লিপি ও মা সেলিনা বেগম এসে আলমগীরের নির্দেশে ওই সাংবাদিক ও তার স্ত্রীর ওপর হামলা চালায়। পরে খবর পেয়ে ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এ ঘটনায় রাতে সন্ত্রাসীদের বিরুদ্ধে ডামুড্যায় থানায় হত্যা চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ এনে মামলা করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।
এ ব্যাপারে সাংবাদিক রাজিব হোসেন রাজন বলেন, সামান্য কথাকাটির জেরে আলমগীর ও তার পরিবারের সদস্যরা আমার স্ত্রীর ওপর
হামলা করেছে। এর প্রতিবাদ করায় ফের আলমগীর আমার ও আমার স্ত্রীর ওপর হামলা করে। ইতিপূর্বে তারা একইভাবে হামলা করেছিল। আমি অবিলম্বে আলমগীরের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।
অন্যদিকে, অভিযুক্ত মেহেদী হাসান আলমগীরের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।
ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, সাংবাদিক রাজিব হোসেন রাজন ও তার স্ত্রীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শরীয়তপুর জেলার বিভিন্ন সাংবাদিক নেতারা।
Rp / Rp
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত
লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন
দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি সবুজ গ্রেফতার
বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে
Link Copied