ঢাকা শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বৃষ্টির মতো বোমা হামলা


সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুর photo সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুর
প্রকাশিত: ৮-১-২০২৪ বিকাল ৭:১৬

মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।জানা যায়,সোমবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজারে এ ঘটনা ঘটে।

 আহতরা হলেন উপজেলার আলিনগর ইউনিয়নের কালিনগর গ্রামের ফরজউদ্দিন সরদারের ছেলের এমরাত সরদার (৪০), একই গ্রামের এরশাদ আলী সরদারের ছেলে আক্কেল আলী সরদার (৪০), দক্ষিণ কানাইপুর গ্রামের আতাউল মৃধার ছেলে আবু বকর (৩০), মিরাকান্দি গ্রামের শাজাহান ফকিরের ছেলে রুবেল ফকির (২৬), একই গ্রামের জামাল চৌকিদারের ছেলে আজিম চৌকিদার (২৫)। টুমচর গ্রামের শাহ আলমের ছেলে এসরাক (১৬), আলিনগর গ্রামের বেল্লাল ফকিরের ছেলে রফিক ফকির (২৫)। বাকিদের নাম পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, মাদারীপুর-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপকে পরাজিত করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম। সোমবার সকালে তাহমিনার সমর্থক আলিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের লোকজন একটি বিজয় মিছিল বের করে।

মিছিলটি ফাসিয়াতলা বাজারের যাবার পথে আলীনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহিদ পারভেজের লোকজন অতর্কিত হামলা চালায় । এ সময় বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করা হয়। এতে আহত হয় অন্তত ১০ জন।

 তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে। অবস্থা গুরুতর হওয়ায় মাদারীপুর সদর হাসপাতাল থেকে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় শেখ হাসিনা বার্ন ইউনিটে। এই ঘটনায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

জানা যায়, ঘটনার পর মিলন সরদারকে বাসা থেকে তুলে নিয়ে যায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি টিম। পরে বিজয়ী প্রার্থি মোসা. তাহমিনা বেগম মিলন সরদারের পরিবারকে জানান, ভয়ের কিছু নেই। এলাকায যাতে আরো কোন অঘটন না ঘটে সে জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী তাকে হেফাজতে নিয়েছে। বিষয়টিতে তিনি নজর রাখছেন।

 আহতদের স্বজনরা জানায়, বিজয় মিছিলের সামনে ও পেছন থেকে এই বোমা হামলা চালানো হয়। বৃষ্টির মতো মারতে থাকে বোমা। এদিক-ওদিক ছোটাছুঁটি শুরু হয় আহতদের। এই ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ড. রিয়াদ মাহমুদ জানান, বোমা হামলায় আহত হয়ে হাসপাতালে বেশ কয়েকজন এসেছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের সবার শরীরের বোমার আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

জানা যায়, এ সময় পর্যন্ত এলাকার ৬৫জনকে থানায় নিযে এসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। এলাকায যাতে আরো কোন দূর্ঘটনা না ঘটে তা নিম্চিতে কাজ করছে আইন শৃঙ্খলারক্ষাকারি বাহিনী। নব নির্বাচিত এমপিসহ প্রভাবশ‍ালী অনেকেই এখন থানায় অবস্থান করছেন বলে জানা গেছে।

Admin / Admin

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানের দাফন সম্পন্ন

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর গুলিবর্ষণ ও সহিংস ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএজেপি'র

বাগেরহাটে জামাত নেতার অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

চাঁদপুরের "কচুয়ার সন্তান " ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া রুবেল

সাটুরিয়ায় সাধারণ ভোটারদের উদ্যোগে ধানের শীষের বিশাল মিছিল ও শোডাউন অনুষ্ঠিত

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর

আগে হবে প্রজ্ঞাপন তারপরে নির্বাচন ,পে- স্কেল নিয়ে তালবাহানা চলবে না চলবে না

ভোট কেন্দ্র দখল করতে আসায় যৌথ বাহিনীর প্রতীকি মহড়া

আমতলীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী নৌবাহিনীর হাতে ২০পিস ইয়াবাসহ গ্রেফতার

ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই - শেখ মঞ্জুরুল হক রাহাদ

দেশের মানুষ রাজনীতির দুই ভূত তাড়াতে চায় : মামুনুল হক

বাগেরহাটে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি উৎপাদন হুমকির মুখে

বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের দাবিতে বাগরহাটে কর্ম বিরতি পালন