ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

জাজিরায় পদ্মানদীতে ভেসে আসলো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১-২০২৫ বিকাল ৬:৩৫
শরীয়তপুরের জাজিরায় পদ্মাসেতুর পার্শ্ববর্তী পদ্মানদীর মাঝিরঘাট এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও মাঝীরঘাট নৌ-পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাঝীরঘাটের পশ্চিম প্রান্ত থেকে একটু সামনে পদ্মানদীর পারে স্থানীয়রা লাশটি ভেসে থাকতে দেখে মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়িকে জানালে নৌ-পুলিশের সদস্যরা পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশকে সাথে নিয়ে লাশটি উদ্ধার করে।
পরে মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ি থেকে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে লাশটিকে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। প্রাথমিকভাবে লাশটি শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটির সুরতহাল প্রতিবেদন অনুযায়ী লাশটি পচেগলে শরীরের চামড়া চামড়া উঠে গেলেও মাথার চুল ছিলো। তার পরনে সাদা পাজামা, সাদাকালো স্টেপ গেঞ্জি ও লাল রংয়ের ফুল হাতা কাটিকেন/সোয়েটার ছিলো।
 
মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইন্সপেক্টর সাইফুল আলম বলেন, আমরা (বৃহস্পতিবার) দুপুরে খবর পাই মাঝীরঘাট এলাকায় পদ্মানদীতে একজন অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত লাশ ভেসে এসেছে। আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পদ্মাসেতু দক্ষিণ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
 

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত