ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শিবচরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্মৃতিবৃত্তি প্রদান


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ১৬-১-২০২৫ বিকাল ৬:৩৮
মাদারীপুর জেলার শিবচরের উৎরাইল উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আব্দুল কাদের চৌধুরী স্মৃতিবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) বেলা ১১ টার দিকে বিদ্যালয়ের হলরুমে এক জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের মোট ২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এসময়  মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী। 
 
জানা গেছে, শিবচরের উৎরাইল উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল কাদের চৌধুরীর স্মরণে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণিতে ৫ জন করে দরিদ্র ও মেধা শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে প্রতি বছর জানুয়ারি মাসে এসকল শিক্ষার্থীদের আর্থিক বৃত্তি প্রদান করা হয়। বৃহস্পতিবার বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থীর মাঝে বৃত্তি তুলে দেয়া হয়।
 
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল কাদের চৌধুরীর কণিষ্ঠপুত্র আনিসুল কাদের চৌধুরী বলেন,'শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্যই আমরা অনেকদিন ধরেই বৃত্তি দিয়ে আসছি। বৃত্তিকে আমরা টাকার অংকে পরিমাপ করতে চাইনা। এটা শুধুমাত্র মেধাবীদের আরও ভালো করার উৎসাহ দেবার জন্য উপহার!'
 
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূল বক্তব্য রাখেন বক্তারা। 
 
বিদ্যালয়ের দাতা সদস্য আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা