ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

উদীচী ঝিনাইদহ জেলা সম্মেলন অনুষ্ঠিত সভাপতি -কে এম শরীফ, সম্পাদক- আরিফ


আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ photo আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ
প্রকাশিত: ১৭-১-২০২৫ বিকাল ৫:১৭

আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে "শ্লোগানের মধ্যে দিয়ে উদীচী ঝিনাইদহ জেলা সংসদের একাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৭ জানুয়ারি শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে সম্মেলন উদ্বোধন করেন প্রখ্যাত কৃষক নেতা কমরেড রবিউল আলম খোকন। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। জেলা সংসদের সভাপতি কে এম শরীফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুখেন রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট শামসুজ্জামান খোকন, জেলা সংসদের সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন লস্কর, সাবেক সাধারণ সম্পাদক দয়াল দত্ত, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন বাগচী, বাসদের জেলা আহবায়ক এ্যাডভোকেট আসাদুল ইসলাম প্রমূখ। বক্তব্য রাখেন উদীচী শৈলকুপা শাখার সাধারণ সম্পাদক বায়েজিদ চাষা, শেখপাড়া শাখার সভাপতি হুমায়ুন কবীর মুক্তি, ইসলামি বিশ্ববিদ্যালয় সংসদের আহবায়ক আর্য পাল প্রমূখ। পরে কেএম শরিফুল ইসলাম কে সভাপতি এবং আরিফুল ইসলাম মিটুলকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট ঝিনাইদহ জেলা সংসদের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-

সহ-সভাপতিঃ দিলীপ ঘোষ, লোকমান হোসেন ও আলমগীর অরণ্য। সাধারণ সম্পাদক -আরিফুল ইসলাম মিটুল, সহ-সাধারণ সম্পাদক : তাসরিন আক্তার শর্মিলা, কোষাধ্যক্ষ : সাবিনা ইসলাম 

সম্পাদক হিসেবে-সঞ্জয় বিশ্বাস, লাভলুর রহমান, জামিরুল ইসলাম, গুলজার হোসেন গরিব ও জমিন সাধু নির্বাচিত হন। সদস্য নির্বাচিত হন -শামিম আহমেদ টফি, হুমায়ূন কবির মুক্তি, সঞ্জয় মালাকার, দুলাল চন্দ্র মালি, জুলফিকার আলী পলাশ, মিতানূর, শোভন হায়দার ও আবু তোয়াব অপু।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত