নড়াইল লোহাগড়ায় জমজমাট পিঠা উৎসব
নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং জমজমাট পিঠা উৎসব। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এ আয়োজন চলে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, লোহাগড়া উপজেলা বিএনপি’র সভাপতি আহাদুজ্জামান (বাঁটু), এবং নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান। এ ছাড়াও স্কুলটির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা দিনব্যাপী এ উৎসবে অংশগ্রহণ করেন।
উৎসবে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয় পিঠা মেলার। বিভিন্ন ধরণের ঐতিহ্যবাহী পিঠার পসরা নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা মেলায় অংশ নেন।
পিঠা উৎসবটি উপস্থিত সবার মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে সচেতনতা বাড়াবে বলে মন্তব্য করেন অতিথিরা।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
Link Copied