ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শরীয়তপুরে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৫০০ রোগী


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১-২০২৫ রাত ১০:৫০

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো হারুন স্যার স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে প্রায় ৫'শ জন মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। 

শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের সেনেরবাজারে সকাল ১০টা থেকে দিন ব্যাপী ফ্রি চক্ষু সেবা ও ছানি রোগী বাছাই করন করা হয়। 

বিনামূল্যে চোখের আধুনিক চিকিৎসা সেবা পেয়ে হাসি ফুটেছে তাঁদের মুখে। যাদের বেশিরভাগই দারিদ্র ও নিম্নআয়ের মানুষ। এছাড়া সেবা নিতে আসা মানুষজনের মধ্যে ষাটোর্ধ রোগীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য।

দীর্ঘদিন ধরে ভালোভাবে চোখে দেখতে পারছিলেন না কার্তিকপুর গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ আলী মিয়া। দারিদ্রতার কারণে চোখের চিকিৎসাও করাতে পারছিলেন না তিনি। শনিবার বিনা খরচে সেবা পাওয়ার খবরে তিনি এই ক্যাম্পে এসেছেন।

বিঝারি গ্রামের আমেনা বেগম বলেন, চোখে ছানি পড়ছে। ডাক্তাররা বলছে, নড়িয়া চক্ষু হাসপাতালে নিয়ে অপারেশন করাবে। আমার বাড়িতে দিয়ে যাবে। সব খরচ তাদের। আমি তাদের জন্য দোয়া করি। চোখ নিয়ে অনেক কষ্টে ছিলাম।

ভোজেশ্বর গ্রামের ৬৫ বছর বয়সী বৃদ্ধ ফজলুল হক বলেন, চোখে মাংস বৃদ্ধির সমস্যা কারণে আমারও অপারেশন লাগবে বলে জানিয়েছে ডাক্তার। তারা আমাকে নড়িয়া নিয়ে চক্ষু অপারেশন করিয়ে এরপর বাড়ি দিয়ে যাবে। আমি অনেক খুশি। তাদের জন্য দোয়া করি।

এসময় হারুন স্যার স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা.মাজহারুল ইসলাম মিলন বলেন, প্রায় ৫'শ জন চক্ষু রোগীকে চিকিৎসা সেবাসহ ঔষধ ও চশমা প্রদান করেন। পরে বাছাইকৃত ছানী রোগীদের বিনামূল্যে অপারেশন করে দেয়া হবে।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত