ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শিবচরে ড্রাম ট্রাকের ধাক্কায় তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ১৯-১-২০২৫ দুপুর ১১:১৩

মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাচ্চর হাইওয়ে যাত্রী ছাওনির নিকটে বালুর ড্রাম ট্রাকের ধাক্কায় মোঃ বাইজিদ হোসাইন(১১)নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সকাল ৯:৩০ মিনিটে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে পাশে সংযোগ সড়কে সান সাইন প্রি ক্যাডেট স্কুল নামক কিন্ডারগার্টেন স্কুল এর সামনে শিবচর উপজেলার পাঁচ্চরে এ দুর্ঘটনা ঘটে। তার অবস্থা আশঙ্কাজনক জনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল,শনিবার ১৮ই জানুয়ারি রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত মোঃ বাইজিদ হোসাইন শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের মোঃ ফারুক শরিফ ও মুন্নি আক্তার দম্পতির ছেলে ।

প্রত্যক্ষদর্শীরা আব্দুর রহমান জানান, ১০ বছরের ছেলে মোঃ বাইজিদ হোসাইন কে নিয়ে তার মা মুন্নি আক্তার অটো রিক্সায় করে সান সাইন প্রি ক্যাডেট স্কুল নামক কিন্ডারগার্টেন স্কুল এর সামনের রাস্তায় নামার সময়, বাইজিদ হোসাইন যখন রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন, এ সময় পাচ্চর থেকে ছেড়ে আসা বেপরোয়া বালুর ড্রাম ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আহত অবস্থায় পড়ে থাকে মোঃ বাইজিদ হোসাইন, গুরুতর আহত অবস্থায় পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজধানীর ঢাকা মেডিকেলে শিশুকে প্রেরণ করে চিকিৎসক।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে, ঢাকা-ভাঙ্গা মূল সড়কের পাশে সংযোগ সড়কে বেপরোয়া ভাবে বালুর ট্রাক চলাচল করছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অভিযোগ আছে যে বালুর ড্রাম ট্রাক গুলো অল্প বয়সের কিশোর দ্বারা পরিচালিত হয়। যাদের কোন ড্রাইভিং লাইসেন্স নেই।গাড়ির মালিক অল্প টাকায় দিয়ে তাদের দিয়ে গাড়ির ড্রাইভিং করান। এতে মাঝেমধ্যে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার স্থানটিতে উৎসুক লোকজনের ভিড় জমে আছে। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রতন শেখ বলেন, মোঃ বাইজিদ হোসাইন নামের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছাত্র গত বৃহস্পতিবার বালুর ট্রাকের সাথে মর্মান্তিকভাবে এক দুর্ঘটনা ঘটে।ড্রাম ট্রাকের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় মোঃ বাইজিদ হোসাইনে কে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছিল। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ছেলেটি মৃত্যুবরণ করেছে।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা