ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বাগেরহাটে বিএনপি নেতা হত্যার  বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১-২০২৫ দুপুর ৩:৩১

বাগেরহাটে বিএনপি নেতা সজিব তরফদার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। রবিবার (১৯ জানুয়ারী) দুপুর ১২টায় বাগেরহাট খুলনা মহাসড়কের সোনাতলা নামক স্থান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা জজ আদালতের প্রধান ফটকে সামনে সমাবেশ শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন। এতে প্রায় ঘণ্টাব্যাপী খুলনা বাগেরহাট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
বিক্ষোভকারীরা বলেন, এজাহার নামীয় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসি দাবি জানান। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সজিবের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে গত ৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ডেমা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মধ্যপাড়া জামে মসজিদ–সংলগ্ন বাগেরহাট-রামপাল (গিলাতলা) সড়কের ওপর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করলেও মামলার প্রধান আসামিদের গ্রেপ্তারে কোনো তৎপরতা নেই পুলিশের। সজিবের ভাই সোহেল তরফতার বলেন, সজিবকে আর্থিক ও রাজনৈতিক অবস্থানে ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে হত্যা করে হয়েছে। 
বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন ইউনিয়ান বিএনপির সাবেক সভাপতি গাজী আবুবক্কর, জেলা যুবদল নেতা সজিব তরফদার, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিল্লুর রহমান তরফদার, ইউনিয়ান বিএনপির যুগ্ম আহবায়ক শফিক নকিব, ওয়াহিদুজ্জামান বাদশা, ইউনিয়ান যুবদলের সাবেক সাধারন সম্পাদক নকিব শহিদুল ইসলাম, ইউনিয়ান সেচ্ছাসেবক দলের সভাপতি মোতালেব হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল তরফদার প্রমূখ।

Rp / Rp

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু