ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাটে বিএনপি নেতা মোস্তাফিজের  পক্ষে মাঠে নামলো হাজারো নেতা কর্মী


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১-২০২৫ বিকাল ৬:১৪

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছেন হামলা-মামলা শিকার।  দীঘ ১৭টি বছর কখনো বাড়িতে ঘুমাতে পারেনি। রাজনীতির প্রতিহিংসার শিকার হয়ে একের পর এক মিথ্যা ও হয়নারী মূলক মামলা শিকার হয়ে পালিয়ে বেড়িয়েছেন। আওয়ামী লীগের আমলে হয়রানি মূলক একাধিক মামলায় আসামি হয়ে জেল খেটেছেন বারবার। বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এখন বিএনপি'র কেউ নন। সম্প্র্রতি কমিটিতে পদ পদবি নিয়ে নিজ দলের নেতাকর্মী দ্বারা মিথ্যা হয়রানি মুলক মামলা এবং দলের প্রতিপক্ষের মিথ্যা অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর পর থেকে ফুসে উঠেছে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১৯ জানুয়ারী) বিকালে বিষ্ণুপুর ইউনিয়নের নারী-পুরুষসহ বিএনপির কয়েক হাজার নেতাকর্মী বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন। এসময় তারা বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বহিস্কার আদেশ প্রত্যাহারের জন্য বিএনপির উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এটা না হলে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এ হয়রানী মূলক বহিস্কারের জবাব দেয়া হবে বলে জানান বক্তারা। মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে অংশ গ্রহণকারীর মোস্তাফিজুর রহমানের পক্ষে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। 
বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নিউমার্কেটে গিয়ে এক প্রতিবাদ শভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অধ্যাপক মোবাশ্বের হোসাইন, সাবেক যুবদলের সাধারন সম্পাদক হাওলাদার সাইদ, ইউনিয়ান বিএনপি নেতা পাইক নাসির উদ্দিন, শেখ সিরাজুল ইসলাম, শেখ শরিফুল ইসলাম, বোরহান শেখ, হাফিজুর রহমান, ফয়সাল হাওলাদার, পাইক আলতাফ হোসেন  শহীদ শেখ, মাসুম মাঝী , রুবেল শেখ প্রমুখ।

Rp / Rp

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে