শৈলকুপায় দুদিন ব্যাপী বইমেলা ও পিঠা উৎসবের উদ্বোধন
তারণ্যের উৎসব ২০২৫ এর বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের শৈলকুপায় দুদিন ব্যাপী বইমেলা ও পিঠা উৎসব এর শুরু হয়েছে গতকাল।
১৯ জানুয়ারি রবিবার সকালে ফিতা কেটে বইমেলা ও পিঠা উৎসব এর উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ সেলিম জাহাঙ্গীর, সাবেক অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন, শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরির সাধারণ সম্পাদক স্বপন বাগচী, পথ প্রকাশনের স্বত্বাধিকারী ও শৈলকুপা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলমগীর অরণ্য সহ বিভিন্ন পাঠাগারের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বই বইমেলায় পথ প্রকাশন, আত্মবিকাশ প্রকাশনী, জ্ঞানতীর্থ পুস্তক ঘর, পাঠশীলন, বিএসডি ক্লাব এন্ড পাঠাগার,
গোলাম রসুল স্মৃতি পাঠাগার, কবি গোলাম মোস্তফা স্মৃতি গণপাঠাগার, কাতলাগাড়ি পাবলিক লাইব্রেরি, বীরমুক্তিযোদ্ধা আতিয়ার রহমান পাঠাগার, শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরি এবং এনএম খান পাবলিক লাইব্রেরি অংশগ্রহণ করছে। এছাড়া মহিলা সংস্থা, শৈলকুপা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান পিঠা উৎসবে অংশ গ্রহণ করে। মেলা উদ্বোধন শেষে এসিল্যান্ড এসএম সিরাজুস সালেহীন বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
Rp / Rp
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত
লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন
দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি সবুজ গ্রেফতার