শিবচরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরের জেলার শিবচর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) বাদ আসর শিবচর পৌর বাস টার্মিনাল সংলগ্ন কলেজ মোড়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শিবচর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় পর্যায়ের দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ রোকন উদ্দিন মিয়া বলেন "মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন জনগণের বন্ধু তিনি জনগণের মনের ভাষা বুঝতেন, তিনি মৃত্যুর আগ পর্যন্ত জনগণের কল্যাণে কাজ করে গেছেন"।
এ সময় পৌর বিনপির সভাপতি জনাব সাহদাত হোসেন শফিক বলেন" মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,অবৈধ আওয়ামী সরকার যতবারই ক্ষমতায় গেছে ততোবারই তারা একদলীয় ব্যবস্থা কায়েম করতে চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরাবরই বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থার উপর অটল ছিল"।
এ সময় উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহের গোমস্তা,শিবচর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ মতিউর রহমান, মাদারীপুর জেলা জিয়া পরিষদের সহ- সভাপতি মোঃ বোরহান উদ্দিন খান, মাদারীপুর জেলা জিয়া পরিষদের সহ- সভাপতি সুজন বেপারী, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক রাব্বি মুন্সী প্রমুখ।
অনুষ্ঠানের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদ্রোহী আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়।
Rp / Rp
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত