ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান হলেন হুমায়ুন কবির


এইচ এম মাহমুদ হাসান।  photo এইচ এম মাহমুদ হাসান।
প্রকাশিত: ২০-১-২০২৫ দুপুর ২:৫৪

সাধারণ মানুষের জন্য তাঁর মন কাঁদে। যে কারও বিপদেই ছুটে যান তিনি। সাধারণ মানুষের কাছে তিনি গরিবের চেয়ারম্যান হিসেবেই পরিচিত। বলা হচ্ছে বাকেরগঞ্জ উপজেলার ১৪নং নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবিরের কথা। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি মানুষের জন্য নিবেদিন প্রাণ। এছাড়া নিয়ামতি ইউনিয়ন প্রায় দুইশত রাস্তাঘাট নির্মাণ ও গ্রাম্য সালিসি ব্যবস্থায় বিবাদ নিস্পত্তিতে কাজ করে প্রশংসায় ভাসছেন তিনি। যেকোন সমস্যায় জনগণের পাশে দাঁড়ানো এবং পরিষদের দক্ষতা ও কর্ম তৎপরতা মূল্যায়নে চেয়ারম্যান মো. হুমায়ুন কবিরকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। গত ১৭ জানুয়ারি ২০২৫ (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর ফাইভ স্টার হোটেল হলি ডে ইন- এ গ্লোবাল স্টার কমিউনিকেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, অনুষ্ঠানের সভাপতি সাবেক তথ্য সচিব ও বিটিআরসি চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, এটিএন বাংলার উপদেষ্ঠা - অনুষ্ঠান তাশিক আহমেদ তাঁর হাতে শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

চেয়ারম্যান মো. হুমায়ুন কবির  বলেন, আমি চেয়ারম্যান হয়েছি সাধারণ মানুষের জন্য। তাই যতদিন বাঁচবো সাধারণ মানুষের জন্য কাজ করে যাবো।

 

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত