নড়িয়ায় বিএনপির সাংগঠনিক সম্পাদকের বাড়িতে ককটেল বিস্ফোরণ
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে সোমবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার ঘরিষার ইউনিয়নের চর লাউলানি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে কয়েকটি বিস্ফোরিত ও ১টি ককটেল অবিস্ফোরিত উদ্ধার করেছে। মতিউর রহমান সাগর নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঘরিষার ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেেন।
মতিউর রহমান সাগর জানান, রাত অনুমানিক ১১টার সময় আমার বাড়ীর ভিতরে ও বাহিরে একদল মুখোশধারী সন্ত্রাসি প্রায় ৮/১০টি হাত বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বোমার বিকট আওয়াজ ও বিস্ফোরনে আমি ঘর থেকে বের হলে তারা পালিয়ে চলে যায়। দীর্ঘ ১৭বছর পরে গতকাল ঘড়িষার ইউনিয়ন বিএনপির কর্মী সভা করা হয়। ওই কর্মীসভায় আওয়ামীলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে হুশিয়ারমুলক বক্তব্য দেওয়া হয়। এবং কিছুদিন পুর্বে একদল সন্ত্রাসী আমাকে মেরে চাকধ বাজারের জঙ্গলে ফেলে রেখে চলে যায়। এই ব্যাপারে নড়িয়া থানায় মামলা করিয়াছি সবকিছু মিলিয়ে কে বা কারা করছে আসা করি পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিবে। মামলার প্রস্তুতি নিচ্ছি। এই ঘটনার প্রতিবাদে রাতেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ করে প্রতিবাদ জানান।
এ ব্যাপারে নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ১টি ককটেল ও বিস্ফোরিত কয়েকটি ককটেলের আলামত পায়। অভিযোগ দিলে মামলা হবে। পরে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে।
Rp / Rp
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত
লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন
দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি সবুজ গ্রেফতার
বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে
Link Copied