বাগেরহাটে বিএনপির কমিটি আওয়ামী লীগ কর্মীদের অর্ন্তভূক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে বিএনপির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
বাগেরহাটে বিএনপির কমিটি গঠনে ভোটার তালিকায় আওয়ামী লীগ কর্মীদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ও শহরের পূর্ব বাসাবাটি মেইন রোড এলাকার রায়হান মাহমুদ লিটু। তিনি অভিযোগ করেন, গতকাল ২০ জানুয়ারি বাগেরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গঠনের আগে সর্বসম্মতিক্রমে ১০১ সদস্যের তালিকা করা হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, পরে তাদের না জানিয়ে আরো ২০ জন সদস্য নেওয়া হয়। এক পর্যায়ে তাদের ৭ জনের নাম বাদ দিয়ে আরো ৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়। তারা বেশির ভাগই আওয়ামী লীগের কর্মী-সমর্থক।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় যারা আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ে নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগ নেতাদের পাশে থেকে নানা ধরনের সুযোগ-সুবিধা নিয়েছে, তাদের বিএনপির কমিটিতে স্থান দেওয়া হয়েছে। বিষয়টি তিনি লিখিতভাবে প্রমাণসহ সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম ও কমিটির অন্য সদস্যদের জানালেও তারা অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা না নিয়ে কমিটি গঠন করে দেন।
কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা উপেক্ষা করে এভাবে আওয়ামী দোসরদের বিএনপিতে স্থান করে দেওয়ায় নিবেদিত প্রাণ বিএনপির কর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরো বলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বাগেরহাট পৌরসভার দুর্নীতিবাজ সাবেক মেয়র খান হাবিবুর রহমানের সহযোগী কামাল হোসেনকে ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টুর সহযোগী তকদির হক অপুকে বিএনপির সদস্য করা হয়। বাদ গেছেন এলাকার ত্যাগী বিএনপির কর্মীরা।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পৌর বিএনপির আহ্বায়ক এস্কেনদার আলী ঘোষণা দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। তিনি পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পুনর্বাসনের চেষ্টা করছেন।
তিনি অনিয়মের মাধ্যমে গঠিত এই কমিটি দ্রুত সময়ের মধ্যে বাতিল করে প্রকৃত বিএনপির নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। সংবাদ সম্মেলনে ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আলী হায়দার, সিনিয়র সহ-সভাপতি প্রার্থী রেজাউর কবির রতন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী ওসমান মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Rp / Rp
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত
লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন
দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি সবুজ গ্রেফতার