ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাটে সেটেলমেন্ট অফিসের পেশকারের সহযোগিতায় জমি দখলের চেষ্টা


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১-১-২০২৫ দুপুর ৪:৩৯
 

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসের সাবেক সার্ভেয়ার (ভারপ্রাপ্ত পেশকার) আঃ জলিলের সহযোগিতায় নিরীহ মানুষের বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জমির ভুয়া কাগজপত্র তৈরি করে নিরীহ পরিবারগুলোর জমি দখলের চেষ্টা করছেন তারা। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মোরেলগঞ্জ উপজেলার চর হোগলাবুনিয়া গ্রামের মোঃ মোয়াজ্জেম ব্যাপারির স্ত্রী আকলিমা বেগম।

তিনি জানান, ৯১ নং চর হোগলাবুনিয়া মৌজায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত ও কবলা দলিলের ক্রয়কৃত ৫৯ শতক জমিতে তারা তিনটি পরিবার শান্তিপূর্ণভাবে বসতবাড়ি, পুকুর ও স্যানিটেশন ব্যবস্থা তৈরি করে বসবাস করে আসছেন। কিন্তু ওই জমি দখলের জন্য একই এলাকার মোঃ আনেছুর রহমান, মোঃ বাদশা বেপারী, হেমায়েত বেপারী, হায়দার মাতুব্বর, বাবুল মাতুব্বরসহ ৮ জন ব্যক্তি উপজেলা সেটেলমেন্ট অফিসের সাবেক সার্ভেয়ার (ভারপ্রাপ্ত পেশকার) আঃ জলিলের সহযোগিতায় অবৈধভাবে রেকর্ড করিয়ে নিয়েছেন।

মিথ্যা ও ভুয়া কাগজপত্র দিয়ে এই রেকর্ড করতে সাহায্য করার জন্য সাবেক সার্ভেয়ার আঃ জলিল মোটা অঙ্কের টাকা গ্রহণ করেছেন বলে অভিযোগ করেন আকলিমা বেগম। তিনি আরো বলেন, বর্তমানে তাদের অর্ধশত বছরের ভোগদখলীয় জমি থেকে উচ্ছেদের নানা পাঁয়তারা চলছে। তাদের মারধর ও হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে আকলিমা বেগম জমির পুনঃতদন্তের মাধ্যমে সঠিক রেকর্ড সংশোধন এবং প্রতিপক্ষ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে বিচার দাবি করেন। এ বিষয়ে উপজেলা সেটেলমেন্ট অফিসের সাবেক সার্ভেয়ার (ভারপ্রাপ্ত পেশকার) আঃ জলিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

Rp / Rp

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে