ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

দেশে প্রথমবারের মতো জয়পুরহাটে বাসা  বেঁধেছে বিরল প্রজাতির কাস্তেচরা পাখি


মতলুব হোসেন, জয়পুরহাট photo মতলুব হোসেন, জয়পুরহাট
প্রকাশিত: ২১-১-২০২৫ দুপুর ৪:৫৩

বাংলাদেশে প্রথমবারের মতো বাসা বেঁধেছে বিরল প্রজাতির পাখি খয়রা কাস্তেচরা। জয়পুরহাট শহরতলীর গৌরিপাড়া এলাকায় পাখিটির কলোনীর সন্ধান পাওয়া গেছে। শুধু তাই নয় এখানে বাচ্চাও ফুটিয়েছে এই পাখিগুলো। এতে দিনদিন বেড়েই চলেছে এই পাখির সংখ্যা। পাখির কিচির মিচির শব্দে মুগ্ধ এখানকার স্থানীয়রা। প্রতিদিনই এই পাখি দেখতে আসছেন পাখি প্রেমীরা। দূর্লভ এই পাখি সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেয়া জরুরী বলে মনে করছেন পাখি বিশেষজ্ঞরা। 
জানা গেছে, বর্তমান সময়ে বাংলাদেশে দুর্লভ পাখি কাস্তেচরা সহজে দেখা মেলে না। এর বৈজ্ঞানিক নাম প্লেগার্ডিস ফ্যালসিনিলাস। ইংরেজি নাম গ্লোসি আইবিস। এদের স্থায়ী আবাস মুলত ভারতের পশ্চিম অঞ্চলে। ভারত অঞ্চল থেকে প্রতি মৌসুমে বাংলাদেশে আসে পাখিগুলো। মৌসুম শেষে আবারও চলে যায় তারা, তবে এদেশে বাসা বাঁধেনা। পাখিটির দৈর্ঘ্য সাধারণত ৪৮ থেকে ৬৬ সেন্টিমিটার হয়ে থাকে। এদের ডানা ৮০ থেকে ১০৫  সেন্টিমিটার লম্বা হয়। দেহের ওজন ৪৮৫ থেকে ৯৭০ গ্রাম পর্যন্ত হয়। এদের মাথায় পালক থাকে এবং সরু ঠোঁট নিচের দিকে বাঁকানো। এদের বিচরণ ক্ষেত্র খাল, বিল, হ্রদ, নদী, খাড়ি ও লবণাক্ত জলাভূমি। এরা খাল-বিল-পুকুর আর ফসলের মাঠ থেকে পোকা-মাকড়, শামুক, কাঁকড়া খেয়ে জীবন ধারন করে। সম্প্রতি এই পাখির কলোনীর দেখা মিলেছে উত্তরের জেলা জয়পুরহাটে।
স্থানীয়রা জানায়, জয়পুরহাট শহরতলীর গৌরীপাড়া এলাকার একটি বড় বাঁশঝাড়ে গত প্রায় ২ বছর ধরে বসবাস করছে দূর্লভ প্রজাতির এই খয়রা কস্তেচরা পাখি। নিরাপদ আশ্রয় আর গ্রামবাসির ভালবাসায় পাখিগুলো এখানে প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করছে। ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই পাখির সংখ্যা। পাখিটির সঠিক নাম না জানলেও গভীর মমত্ব আর ভালবাসা দিয়ে আগলে রেখেছেন গ্রামবাসীরা।
গৌরিপাড়া গ্রামবাসী সোহেল রানা জানায়, এই পাখিগুলো গত ২ বছর থেকে আমাদের এখানে বাঁশ ঝাড়ের উপর দেখছি। কিন্তু তার নাম জানিনা। এখন শুনছি যে, এর নাম কাস্তেচরা। মানিক নামে একজন বলেন, পাখিগুলো দেখতে অনেক সুন্দর। এরা দিনের বেলায় খাবার সংগ্রহের জন্য যায়। আবার সন্ধ্যার আগেই ফিরে আসে। পাখিগুলোর কিচির মিচির আমাদের খুব ভাল লাগে। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে বেশি মুগ্ধ হই। একই এলাকার নিলয় নামে একজন বলেন, পাখিগুলোকে আমরা ভালবাসা দিয়ে আগলে রাখি। কেউ কোন ক্ষতি করেনা। পাখির প্রজনন যাতে বাধাগ্রস্থ না হয় সে ব্যাপারে দেখভালের পাশাপাশি এদের রক্ষায় সরকারি ভাবে উদ্যোগ নেয়ার আহবান জানাচ্ছি।  
বিরল প্রজাতির এই পাখিটিকে প্রথম খুঁজে পান পাখিপ্রেমী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র  সাদমান। তিনি বলেন, বিরল পাখি আবিস্কারের নেশায় আমি বিভিন্ন জেলায় ঘুরে বেড়াই। সেই নেশা থেকে ঘুরতে ঘুরতে জয়পুরহাটের গৌরীপাড়ায় এসে কাস্তেচরা পাখির সন্ধান পাই। এর আগেও এই পাখিটি দেখেছি। কিন্তু বাচ্চা তোলা এখানেই প্রথম দেখলাম। পরে ছবি তুলে আমার স্যারকে পাঠাই। তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাখি বিশেষজ্ঞ স্যার আমাকে বলে যে, বাংলাদেশে এই প্রথম বাসা বেঁধে এই পাখি বাচ্চা তুলেছে, যা অতি দুর্লভ। এখানে প্রায় ৫০টির মতো খয়রা কাস্তেচরা পাখি রয়েছে। কয়েকটি বাসা করেছে, বাচ্চাও তুলেছে। কিছু বাচ্চা বড়ও হয়েছে কিছুটা। ইতিপূর্বে বাংলাদেশের অনেক জায়গায় এই পাখি দেখা গেলেও বাসা করার রেকর্ড এটিই প্রথম। তিনি আরও বলেন, খয়রা কাস্তেচরা পাখি মুলত পশ্চিম ভারতের দিকে বাসা করে। আমাদের দেশে 
শীতকালে বা অন্যান্য মৌসুমে আসে, কিন্তু বাসা বাঁধেনা। এটি খুব বিরল একটি পাখি। তবে আশার কথা এটি এখন আমাদের দেশে বাসা বেঁধে প্রজনন করছে। খয়রা কাস্তেচরা নামেই বোঝা যায়, এটি কিছুটা খয়েরি-লালচে রঙ্গের পাখি। দেখতে অনেকটা বকের মতো হলেও বক না। বকের ঠোট সোজা হয়, আর এটির কাস্তের মতো বাঁকা। এজন্যই একে কাস্তেচরা বলা হয়। এরা সবসময় একত্রে বসবাস করতে পছন্দ করে। বিলুপ্তপ্রায় পাখিটি সংরক্ষণ জরুরি বলে মনে করছি।
এ বিষয়ে বন অধিদপ্তরের পাখি বিষারদ শিবলি সাদিক বলেন, পাখি কলোনী নিয়ে আমি দীর্ঘদিন থেকে কাজ করছি। জয়পুরহাটের গৌরীপাড়া পাখি কলোনীটি বাংলাদেশের মধ্যে প্রথম। আমরা আগে অন্য কোথাও দেখতে পাইনি। আমরা বনবিভাগের পক্ষ থেকে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছি, এই কলোনীটি সংরক্ষনের জন্য।

Rp / Rp

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা