ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাটে মসজিদের জমি নিয়ে বিরোধ, মুসল্লীদের মানববন্ধনে সন্ত্রাসীদের হামলা, আহত-১


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১-২০২৫ দুপুর ৪:৫৭

বাগেরহাটে মসজিদের জমির বিরোধ নিয়ে মানববন্ধন চলাকালীন সময়ে সংবাদকর্মীদের সামনে মসজিদের মুসল্লীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে বাগেরহাট জেলা সদরের আফরা মধ্যপাড়া জামে মসজিদের বিরোধীয় জমির সামনে খুলনা বাগেরহাট পুরাতন রাস্তায় মানববন্ধন কালে এ ঘটনা ঘটে। এ সময় বিরোধী পক্ষের হামলায় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হান্নান শেখ গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, ১৯৪৭ সালে আফরা মধ্যপাড়া মসজিদ প্রতিষ্ঠিত হয়। অনেক ইমাম, মুয়াজ্জিন, সভাপতি ও সম্পাদক এই মসজিদের দায়িত্ব পালন করেছেন। বেশ কয়েক বছর আগে স্থানীয় আইয়ুুব আলী শেখ ওই মসজিদের ইমাম হিসেবে নিয়োগ পাওয়ার পর মসজিক কমিটির নিয়ন্ত্রনে থাকা রেলের কিছু সম্পত্তি তার নিজের নামে লাইসেন্স করে নেয়। যে সম্পত্তি বিগত দিনে মসজিদের কাজে ব্যবহৃত হয়েছে। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটি এবং স্থানীয় মুসল্লীরা জানতে পেরে নতুন পরিচালনা কমিটি গঠন করে। স্থানীয়রা আরো জানায় কয়েকদিন এই জমি নিয়ে মামলা ও মহামান্য হাইকোর্ট থেকে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশনা থাকা সত্বেও ৫০-৬০ জনের একটি দল নিয়ে আইয়ুব আলী শেখ জোরপূর্বক ওই মসজিদের নিয়ন্ত্রণে থাকা একটি মৎস্য খামার থেকে ৩-৪ লক্ষ টাকার মাছ বিক্রি করে। সার্বিক বিষয় নিয়ে স্থানীয় মুসল্লিরা আজ বিরোধীয় সম্পত্তির সামনে সড়কে একটি মানববন্ধনের আয়োজন করে।
এমন সময় স্থানীয় বিএনপি পরিচয় দানকারি ক্যাডার শেখ মনির হোসেন,সুমন খান, টুটুল শেখ, আলম শেখ, আনন্দ, সজিব শেখ, হাসান শেখ, আরিফ শেখ হোসেন শেখ ও আব্দুল আলিমসহ ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে এসে মানববন্ধন কারীদের উপর হামলা করে। এ ঘটনায় আফরা মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হান্নান শেখ গুরুতর আহত হয়। তাছাড়া আফরা মসজিদের নামের সাইনবোর্ড খুলে বিরোধীয় সম্পত্তির উপর আইউব আলির নামের একটি সাইনবোর্ড টানিয়ে দেয়। তাছাড়া মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন জনকে  প্রাণনাশ ও এলাকা ছাড়ার হুমকি দেয় তারা বলে জানান স্থানীয় বাসিন্দারা।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, মানববন্ধনে হামলার ঘটনায় কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Rp / Rp

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে