নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১ জনকে কারাদন্ড: বালু উত্তোলনের সরাঞ্জাম ধ্বংস
শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৮ টি ড্রেজার মেশিন, ৪টি বালুর স্থাপনা ও পাইপসহ বালু উত্তোলনের সরাঞ্জাম ধ্বংস এবং এক অবৈধ বালু ব্যবসায়ীকে তিনমাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার চেল্লাখালী নদীর বাতকুচি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
অভিযানকালে ঘটনাস্থল থেকে হাতে নাতে এক অবৈধ বালু উত্তোলনকারী ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত মোঃ মোস্তফা নালিতাবাড়ী উপজেলার আন্ধারু পাড়ার হাসমত আলীর ছেলে। পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়। একইসাথে ৮ টি ড্রেজার মেশিন অপসারণ, বালুর ৪ টি স্থাপনা ও মাচা ধ্বংস এবং অসংখ্য পাইপ ও অন্যান্য বালু উত্তোলন সরঞ্জামাদি অপসারণ করা হয়।
অভিযানে বন বিভাগের রেঞ্জ অফিসারসহ বন বিভাগের অন্যান্য সদস্যবৃন্দ, ব্যাটালিয়ন আনসার এবং এসিল্যান্ড অফিসের স্টাফবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Link Copied