বাগেরহাটে বিএনপির কমিটি গঠন নিয়ে হামলায় আহত ৫, ব্যালট বাক্স ছিনতাই
মোংলায় ব্যালট পেপারের মাধ্যমে পৌর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। এমনকি ভোট গ্রহণের শেষ পর্যায়ে পৌর ৬ নম্বর ওয়ার্ড কেন্দ্র্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এসব ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে ঘটনাস্থলে নৌবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
মোংলা পোর্ট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী মো. কামাল হোসেন জানান, ভোট চলাকালে দুপুর ১২টার দিকে দলের প্রতিপক্ষ গ্রুপ তার ওপর হামলা চালায়। এতে তিনি ও তার ছেলেসহ ৫ জন আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন তারা।
এদিকে কমিটি গঠনের ভোট চলাকালের শেষ পর্যায়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় দলের প্রতিপক্ষরা।
ঘটনাস্থলে থাকা পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বাগেরহাট জেলা বিএনপি সদস্য মো. নাসির আহমেদ মালেক বলেন, এসব ঘটনার জন্য তার দলেরই কিছু উচ্ছৃক্সখল নেতা-কর্মীরা দায়ী। তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, হামলা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
Rp / Rp
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত
লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন
দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি সবুজ গ্রেফতার